ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা

সাকিবের উইন্ডিজ সিরিজে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ২৭১ বার

বাংলাদেশ ক্রিকেট দলের গত ভারত সফরের পর জাতীয় দলের জার্সিতে আর নামা হয়নি সাকিব আল হাসানের। যেখানে এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল টাইগাররা। এবার বাংলাদেশের মিশন ওয়েস্ট ইন্ডিজ।

তবে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব থাকবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। গত কয়েকদিন ধরেই এ নিয়ে আলোচনা চলছে।

এর আগে সাকিব দেশের মাঠে টেস্ট খেলতে চেয়েও পারেননি। নিরাপত্তা শঙ্কায় অপূর্ণ থেকে যায় ঘরের মাঠে তার শেষ টেস্ট খেলার স্বপ্ন। এরপর নিজেকে সরিয়ে নেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

আজ শনিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে এ নিয়ে কথা বলতে হয়েছে। অবশ্য তিনি নিজেও জানালেন, সাকিব ইস্যুতে বিসিবির সিদ্ধান্তের উপর নির্ভর থাকার কথা।

আসিফ এ সময় বলছিলেন, ‘দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। আমি আমার পরামর্শ দিয়েছি, সবশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ড সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন। সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই সময়ের প্রেক্ষিতে সেটা আমি দিব।’

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দলের একটি অংশ এরইমাঝে পৌঁছে গিয়েছে দেশটিতে। সেখানে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ

সাকিবের উইন্ডিজ সিরিজে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪