ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

প্রেমিকা সাবাকে নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হৃতিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিচ্ছেদের আট বছর পর এবার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডের গ্রিক দেবতাখ্যাত সুপারস্টার হৃতিক রোশনের। দিন কয়েক আগে এমন খবরই জানিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে হৃতিক-সাবাকে নিয়ে প্রকাশ হয়েছিল একটি ভিডিও। যাতে দেখা যায়, রাতে এক তরুণীর হাত ধরে রেঁস্তোরা থেকে বেরোচ্ছেন হৃতিক।

খোঁজ নিয়ে জানা যায়, তরুণীর নাম সাবা আজাদ, যিনি হৃতিকের চেয়ে ১৬ বছরের ছোট।

এবার হৃতিকের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেল অভিনেতার চর্চিত বান্ধবী সাবা আজাদকে। রোববার হৃতিকের চাচা, সংগীত পরিচালক রাজেশ রোশন ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ছবি। সেখানে হৃতিকের পুরো পরিবারের মধ্যমণি হয়ে থাকলেন সাবা। তিনিও যে এখন রোশন পরিবারেরই একজন তা বেশ বোঝা যাচ্ছে এই ছবি থেকে।

ছবিতে দেখা যাচ্ছে, হৃতিক ও সাবার পাশাপাশি দেখা মিলল অভিনেতার দুই পুত্র রিহান ও রিদানের। ছিলেন হৃতিকের মা পিঙ্কি রোশন, চাচা রাজেশ রোশন, বোন পশমিনাসহ আরও অনেকে। লিভিং রুমের মধ্যে রবিবাসরীয় আড্ডায় মেতে থাকতে দেখা গেল তাদের।

ছবির ক্যাপশনে রাজেশ রোশন লিখেছেন, খুশি সবসময়ই সঙ্গে থাকে, বিশেষত রোববার, মধ্যাহ্নভোজের সময়’।

এই পোস্টের কমেন্ট বক্সে হৃতিক লিখেছেন— ‘একদম সত্যি কথা! আর তুমিই সবচেয়ে মজার মানুষ।’

এই পোস্টের কমেন্ট বক্সে সাবা কী লিখলেন? হবু শ্বশুরবাড়িতে সময় কাটিয়ে আপ্লুত তিনি। লিখেছেন, ‘সেরা রোববার’।

সাবা আজাদের আসল নাম সাবা সিং গ্রেওয়াল। সাবা একজন মডেল, সিঙ্গার ও অভিনেতা। ২০০৮ সালে বলিউডের সিনেমা ‘দিল কবাডি’ দিয়ে ডেবিউ। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে অভিনয় করেছেন ‘ফিলস লাইক ইশক’ ছবিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

প্রেমিকা সাবাকে নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হৃতিক

আপডেট টাইম : ০২:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২