ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১২ বার

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিবকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব সচিবালয় এলাকায় তাদের বর্তমান পদে দায়িত্ব পালনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন। তারা হলেন মো. তোফায়েল হোসেন, কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি সচিবালয়ের অভ্যন্তরে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ সামনে আসছে। সচিবালয়ে প্রবেশ করে কেউ কেউ নানা অপরাধে জড়িয়ে পড়ছেন। এসব ঘটনা প্রতিরোধ, অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা জোরদারে মোবাইল কোর্ট পরিচালনার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(৫) ধারা অনুযায়ী ওই তিন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর ৫ ধারা অনুসারে নির্ধারিত আইন, অধিক্ষেত্র ও শর্তসাপেক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।

ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে অবহিত করবেন। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে অন্যান্য সংস্থায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম সমন্বয় করতে পারবেন।

এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনার যাবতীয় তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিবেদন আকারে পাঠাতে হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আপডেট টাইম : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬