ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার

মাকে হারানোর শূন্যতা যেন কিছুতেই পূরণ হওয়ার নয়। সময় পেরিয়ে গেলেও প্রিয় মানুষের স্মৃতি মনের গভীরে একইভাবে থেকে যায়। মায়ের মৃত্যুবার্ষিকীতে সেই স্মৃতির কথাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মাকে ঘিরে নিজের অনুভূতির কথা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি।

সেখানে মাকে হারানোর বেদনার পাশাপাশি তার প্রতি ভালোবাসা ও গভীর শ্রদ্ধার কথাও প্রকাশ পেয়েছে। মায়ের স্মরণে দেওয়া পোস্টে ঋতুপর্ণা জানিয়েছেন, মাকে ছাড়া তার কাছে গোটা পৃথিবীটাই যেন অন্ধকার। তবু জীবনের সবচেয়ে বড় সত্যি যে তার মা, সেই উপলব্ধি আজও অভিনেত্রীর মনে অটুট।

মা যেখানেই থাকুন, ভালো থাকুন এমন প্রার্থনাও করেছেন তিনি। অভিনেত্রীর কাছে তার মা ছিলেন সেরা, আর চিরকালই সেরা হয়ে থাকবেন। মায়ের মৃত্যুবার্ষিকীর দিনটি ঋতুপর্ণার জন্য বিশেষভাবে আবেগের। এ দিন পুরোনো স্মৃতিতে ডুবে থাকেন তিনি।

বাইরের ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো নিয়ে একান্তে থাকতে চান অভিনেত্রী। তার ভাষ্য, এই দিনে তিনি কেবল নিজের মতো করে, নিঃসঙ্গ ও বিষণ্ণ হয়ে থাকতে চান।

মায়ের সঙ্গে কাটানো সময়, সম্পর্কের নানা অধ্যায় আর ছোট ছোট স্মৃতিই এখন তার কাছে বড় আশ্রয়। প্রতিদিন মনের গভীরে এসব স্মৃতি আগলে রাখলেও মৃত্যুবার্ষিকীতে সেগুলো আরও বেশি করে মনে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে

মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার

আপডেট টাইম : ১১:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬