ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম শামীম রেজা। সোমবার (২৩ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর মধ্য দিয়ে প্রায় আড়াই বছর পর বিভাগটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন নিজ বিভাগের একজন শিক্ষক।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান নতুন চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৫ জুন থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনরা। বিভিন্ন প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে দীর্ঘ সময় বিভাগটির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।

দীর্ঘদিনের এই পরিস্থিতির অবসান ঘটিয়ে অধ্যাপক শামীম রেজার দায়িত্ব গ্রহণের ফলে বিভাগের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

অধ্যাপক ড. এস এম শামীম রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক ও যোগাযোগ গবেষক। গণযোগাযোগ, উন্নয়ন যোগাযোগ এবং গণমাধ্যমের গণতন্ত্রায়ন তার উচ্চতর শিক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কমিউনিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড মিডিয়া ডেমোক্রেটাইজেশন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আন্তর্জাতিক পর্যায়েও তার গবেষণা অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৭ সালের এপ্রিল পর্যন্ত মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার (ইউকেএম) ইনস্টিটিউট অব মালয়েশিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে (আইকেএমএএস) এশিয়া ফেলো হিসেবে যুক্ত ছিলেন।

গণমাধ্যমের স্বাধীনতা, যোগাযোগ ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে বিভিন্ন একাডেমিক ও নাগরিক আলোচনাতেও নিয়মিত অংশ নেন অধ্যাপক শামীম রেজা। চ্যানেল আই’র তৃতীয় মাত্রা ছাড়াও সংবাদপত্র নিয়ে টকশো দুটির তিনি নিয়মিত অতিথি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ দেশের সাংবাদিকতা শিক্ষা ও গবেষণার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত বিভাগটি থেকে দেশের গণমাধ্যম, শিক্ষা, গবেষণা ও যোগাযোগ খাতের বহু পেশাজীবী শিক্ষা গ্রহণ করেছেন।

দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অধীনে পরিচালিত হওয়ার পর নিজ বিভাগের একজন জ্যেষ্ঠ অধ্যাপকের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো। নতুন চেয়ারম্যানের সামনে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় জোরদারের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

আপডেট টাইম : ১১:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬