ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার

Oplus_16908288

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা আলোচিত কর্মকর্তা মনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তার বদলির তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, তাকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।

মনোয়ার হোসেন ডিএসসিসিতে নিরীক্ষা কর্মকর্তা, প্রশাসকের একান্ত সচিব (পিএস) ও আইন কর্মকর্তা—এই তিনটি পদে একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। একাধিক গুরুত্বপূর্ণ পদে তার দায়িত্ব পালন এবং নগর ভবনে প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা আলোচনা ও অভিযোগ ছিল।

অভিযোগ রয়েছে, তিনটি পদে দায়িত্ব নেওয়ার পর নগর ভবনে তার প্রভাব ও কর্তৃত্ব ক্রমেই বাড়তে থাকে। বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তার একক আধিপত্য ও প্রভাবের কারণে তটস্থ থাকতেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া করপোরেশনের বিভিন্ন দরপত্রে পছন্দের ব্যক্তিদের সুযোগ করে দেওয়া, ক্ষমতার অপব্যবহার এবং নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এসব অভিযোগ ঘিরে ডিএসসিসির প্রশাসনিক অঙ্গনে তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়।

তার বদলির আদেশের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একাধিক গুরুত্বপূর্ণ পদে তার দায়িত্ব পালনের অবসান ঘটল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

আপডেট টাইম : ১০:৪৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬