ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার

ঢাকার নিউমার্কেট এলাকায় খুন হওয়া খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২৯ এপ্রিল ঢাকার নিউমার্কেট এলাকায় খুন হন টিটন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ)।

ডিএমপির উপকমিশনার বলেন, টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের নাম উঠে এসেছে। এ কারণে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে রবিবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে যাত্রার জন্য বিমানবন্দরে আসেন সুইডেন আসলাম। এরপর ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তার পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

১৯৯৭ সালের মে মাসের ২৬ তারিখে গ্রেপ্তার হয় সুইডেন আসলাম। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতির মধ্যে তিনি মুক্তি পান। পরে বছর দুয়েক কারাগারের বাইরে ছিলেন। গতকাল রাতে আবার গ্রেপ্তার হলেন শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার

যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে

আপডেট টাইম : ১১:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬