ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার

বেনাপোলসহ ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদারসহ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি।

বিএনপির নেতাকর্মীদের সাথে গ্রামবাসীরাও বিজিবির সাথে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে। আধুনিক সার্চলাইটের আলোয় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে নিবিড় নজরদারি ও টহল। সীমান্ত এলাকার সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ করছে বিজিবি। এমনকি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।

বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সীমান্তে সার্চলাইট ব্যবহার ও নজরদারি বাড়ানোয় অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও মাদককারবার প্রতিরোধ সহজ হবে। বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্তকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। এতে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যেও নিরাপত্তা নিয়ে স্বস্তি তৈরি হয়েছে।

ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টহল, গোয়েন্দা নজরদারি এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, বেনাপোল সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন কার হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার

বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল

আপডেট টাইম : ১১:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬