ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার

-

সারা দেশের প্রায় আড়াই লাখ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

বুধবার রাজধানীর ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তরবন্দী মহাসম্মেলনে বক্তব্যে তিনি এ কথা জানান।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ধর্মমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক সম্মানীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, হজের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, ইসলামী শিক্ষার বিকাশ এবং কওমি মাদ্রাসা ও আলেম-ওলামাদের মর্যাদা প্রতিষ্ঠায় দলটি কাজ করেছে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, আল্লাহ যেন তাকে পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনার তাওফিক দান করেন।

নিজের সুস্থতার জন্যও সবার কাছে দোয়া চান ধর্মমন্ত্রী। বক্তব্যের শেষ পর্যায়ে জামিয়া ফরিদাবাদের সম্মেলনের সাফল্য, দেশের কওমি মাদ্রাসাগুলোর উন্নতি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬