সভাপতি মো. ইব্রাহিম মিয়াজী, সাধারণ সম্পাদক এ কে এম লিয়াকত হোসেন; ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার, পারস্পরিক সম্প্রীতি ও সার্বিক কল্যাণকে সামনে রেখে নতুন নেতৃত্বের পথচলা শুরু করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদ। সংগঠনের নবগঠিত ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানে ঐক্য, সহযোগিতা, দায়িত্ববোধ ও কল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর অফিসার্স ক্লাব, বৈলি রোডে এ পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল, নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ইব্রাহিম মিয়াজী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব এ কে এম লিয়াকত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার। বক্তব্য রাখেন সাবেক সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল খালেক।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. নুরুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, সরকারের সাবেক সচিববৃন্দ, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব মো. মোজাহিদুল ইসলাম সেলিম, যুগ্ন মহাসচিব মো. আশিকুল হক শহিদ, যুগ্ম মহাসচিব আবুল হাসনাত সোহেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মীদের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা পর্বে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, একটি সংগঠনের প্রকৃত শক্তি তার সদস্যদের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা ও সম্মিলিত উদ্যোগের মধ্যে নিহিত। কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাঁদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই হওয়া উচিত কল্যাণ পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য।
তাঁরা আরও বলেন, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সুদৃঢ় বন্ধন সৃষ্টি করা সম্ভব। একই সঙ্গে সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের দায়িত্ব পালনে সদস্যদের সহযোগিতা কামনা করেন এবং সবাইকে সঙ্গে নিয়ে একটি কার্যকর, জনকল্যাণমুখী ও সদস্যবান্ধব সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃত্ব
নবগঠিত ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা।
সভাপতি: মো. ইব্রাহিম মিয়াজী
সিনিয়র সহ-সভাপতি-১: মো. মহিউদ্দিন শামীম
সিনিয়র সহ-সভাপতি-২: মো. আবুল কালাম আজাদ
সহ-সভাপতি-১: মো. মোহাহের হোসেন
সহ-সভাপতি-২: মো. সোলায়মান কবির
সহ-সভাপতি-৩: মনকার সামিনুর রহমান
সাধারণ সম্পাদক: এ কে এম লিয়াকত হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক-১: এস এম হুমায়ুন কবির
যুগ্ম সাধারণ সম্পাদক-২: আবু হানিফ টিপু
যুগ্ম সাধারণ সম্পাদক-৩: মো. মোস্তাফিজুর রহমান
সাংগঠনিক সম্পাদক: মো. ইমাম হোসেন
দপ্তর সম্পাদক: মো. ইমদাদুল ইসলাম
অর্থ সম্পাদক: মো. জাহাঙ্গীর আলম
সমাজকল্যাণ সম্পাদক: গাজী গোলাম মোস্তফা
মহিলা বিষয়ক সম্পাদক: ফাতেমা বেগম
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. হুমায়ুন কবির
ধর্ম বিষয়ক সম্পাদক: মো. সুলতান উদ্দিন
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: লিটন কুমার চৌধুরী
সহ-সাংগঠনিক সম্পাদক: মো. শাহ জালাল
সহ-দপ্তর সম্পাদক: মো. মাহমুদ হোসেন
সহ-অর্থ সম্পাদক: মো. নাজমুল হক
সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. শফিকুল ইসলাম
সহ-মহিলা বিষয়ক সম্পাদক: মোছাম্মদ রাশিদা আক্তার
কার্যনির্বাহী সদস্যরা: সৈয়দ আজগর আলী, মো. আমজাদ হোসেন, মো. আনোয়ারুল আলম, মোহাম্মদ ওমর ফারুক, মলয় কুমার রায়, কাজী নিয়ামুল ইসলাম, শাহজালাল মালিক ও সাহেদা বেগম।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই কমিটি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান কেবল নেতৃত্বের পরিচিতি পর্ব নয়; বরং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের প্রতি দায়বদ্ধতা আরও সুদৃঢ় করার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উপস্থিত সবার মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে।
Reporter Name 



















