নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকার উদ্যোগে আয়োজিত বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠানকে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর ২০২৬, শনিবার, রাজধানীর পূর্বাচলে অবস্থিত অ্যারিস্টোক্র্যাট রিসোর্টে এ বনভোজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে, সুশৃঙ্খলভাবে এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন করতে আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য এসব উপ-কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে সংশ্লিষ্ট উপ-কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের, বিশেষ করে আহ্বায়ক ও সদস্য-সচিবদের, অনতিবিলম্বে নিজ নিজ কমিটির সদস্যদের নিয়ে সভা আয়োজন করে দায়িত্ব বণ্টন, কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বনভোজন-২০২৬ আয়োজনকে সফল, আনন্দমুখর ও স্মরণীয় করে তুলতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা, সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা কামনা করেছে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা।
Reporter Name 




















