হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী রুক্মিনি মৈত্র। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা।
জানা যায়, ‘কিশমিশ’ সিনেমায় তিনটি চরিত্রে দেখা যাবে দেবকে। গল্প রোমান্টিক-কমেডি ঘরানার হলেও চেনা ছকের বাইরে নির্মিত হচ্ছে এটি। টু-ডি অ্যানিমেশনের ব্যবহারও থাকবে সিনেমাটিতে। দেব-রুক্মিনি ছাড়াও এতে অভিনয় করছেন—খরাজ মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, অঞ্জনা বসু প্রমুখ। এটি প্রযোজনাও করবেন দেব।
এদিকে বলিউডে অভিষেক হতে হচ্ছে রুক্মিনি মৈত্রর। ‘সনক’ নামে এই চলচ্চিত্রে রুক্মিনির বিপরীতে অভিনয় করছেন বিদ্যুৎ জামওয়াল। এর মুখ্য একটি চরিত্রে অভিনয় করছেন চন্দন রায় সান্যাল। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ চলচ্চিত্র পরিচালনা করছেন কণিষ্ক বর্মা। এটি প্রযোজনা করছেন বিপুল শাহ। এ সিনেমার কাজ শেষ করেই ‘কিশমিশ’ সিনেমার শুটিং শুরু করবেন রুক্মিনি।
Reporter Name 























