ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

মুশফিক-মোস্তাফিজ ছাড়াই ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮
  • ৪২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আবুধাবিতে এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ। আগেই সুপার ফোর নিশ্চিত হওয়াই গুরুত্বহীন এই ম্যাচে তরুণ ক্রিকেটারদের নিয়েই দল গড়তে যাচ্ছে বাংলাদেশ।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক আসগর আফগান। ফলে টস হারা বাংলাদেশকে প্রথমে নামতে হচ্ছে ফিল্ডিং করার জন্য।

ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহীম এবং মোস্তাফিজুর রহমানকে। আফগানদের বিপক্ষেণ এই ম্যাচে অভিষেক ঘটছে দুই তরুণ ক্রিকেটারের। এই দু’জনের একজন ব্যাটসম্যান, নাজমুল হোসেন শান্ত এবং একজন পেসার আবু হায়দার রনি। এছাড়া দীর্ঘদিন পর ওয়ানডে দলে সুযোগ পেলেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক।

এদিকে ম্যাচ মাঠে গড়ানোর আগেই বাংলাদেশ জেনে গেছে, আফগানিস্তানের বিপক্ষে জয়-পরাজয় কোনো কিছুই আর স্থান নির্ধারণে নিয়ামকের ভূমিকা পালন করছে না।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সুপার ফোরের যে সূচি নির্ধারণ করেছে, সেখানে ধরা হয়েছে বাংলাদেশ ‘বি-টু’। অর্থ্যাৎ বি গ্রুপের রানারআপ। যে কারণে অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে এই ম্যাচটি।

তবুও বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আগে থেকেই জানিয়েছেন, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচই তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। সুতরাং, আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটিও তাদের জন্য গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, আবু হায়দার রনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

মুশফিক-মোস্তাফিজ ছাড়াই ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট টাইম : ০৫:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮