ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

লেবাননকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে লেবাননকে ৮-০ গোলে হারিয়েছে বাংলার কিশোরীরা। বুধবার দুপুরে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

এ জয়ে বাংলাদেশ দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ১০-০ গোলে হারিয়েছিল এই কিশোরীরা। ফের বড় জয় পেল বাংলাদেশ।

প্রথমার্ধে বাংলাদেশ লেবাননের জালে দিয়েছিল ৫ গোল। দ্বিতীয়ার্ধে আরও ৩টি। দুটি করে গোলের দেখা পান সাজেদা, তহুরা, শামসুন্নাহার। একবার করে জালে বল পাঠান আনাই ও রোজিনা।

প্রথম গোল আসে ১৪ মিনিটে। মনিকা চাকমার পাস কাজে লাগিয়ে গোল করেন সাজেদা। ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। ফের তহুরার ভেলকিতে এগিয়ে যায় বাংলঅদেশ ২৩ মিনিটে। ৪ মিনিট বাদেই দলের চতুর্থ গোল। এবার গোল করেন আনাই মগিনি। ৪০ মিনিটে পঞ্চম গোল করে বাংলাদেশ। নিজের দ্বিতীয় গোল করেন সাজেদা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল। ৪৮ মিনিটে শামসুন্নাহারের গোলে ব্যবধান হয় ৬-০। ৬৩ মিনিটে আবার শামসুন্নাহারের গোল। বাংলাদেশ ব্যবধান ৮-০ হয় ৭৫ মিনিটে। বদলি ইলামনির পাস থেকে গোল করেন আরেক বদলি রোজিনা আক্তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

লেবাননকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮