ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

রোনালদোকে ছাড়িয়ে মেসির রেকর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে পিএসভিকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। লিওনেল মেসি ক্যারিয়ারের ৪৮তম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করেছেন মেসি। ইউরোপীয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এটি মেসির অষ্টম হ্যাটট্রিক।

আর ঘরের মাঠে হ্যাটট্রিক করে মেসি চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ও রোনালদোর নামের পাশে ছিল সাতটি করে হ্যাটট্রিক। মঙ্গলবার হ্যাটট্রিক করে রোনালদোকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

হ্যাটিট্রকে মেসি ও রোনালদোর ধারের কাছে কেউ নেই। তাদের পরে ৩টি করে হ্যাটট্রিক আছে মারিও গোমেজ, ফিলিপ এনঝাহি ও লুইস আদ্রিয়ানোর।

এদিকে ‍পিএসভির বিপক্ষে গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে ৩০টি দলের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। তার ওপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও রাউল। রাউল ৩৩টি ও রোনালদো ৩২টি দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

রোনালদোকে ছাড়িয়ে মেসির রেকর্ড

আপডেট টাইম : ১১:৪৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮