ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজধানীতে আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত ‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’ মুশফিকের বিদায়ে তামিম বাড়ছে নাশকতার ঝুঁকি, কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, শুরু ১ ডিসেম্বর হাঁসের মাংসের যত উপকারিতা আলাদা থাকছি, ডিভোর্স হয়নি আমাদের: ন্যান্সি ফ্যাসিবাদের সময় দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী বিচারপ্রক্রিয়ায় বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না: আইনমন্ত্রী আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

আলাদা থাকছি, ডিভোর্স হয়নি আমাদের: ন্যান্সি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৪ বার

বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে―‘বিচ্ছেদের পথে হাঁটছেন’ সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এ খবর ছড়ানোর পরই সামনে আসে, ফেসবুক থেকে স্ট্যাটাস সরিয়ে নিয়ে পরে অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ নিয়ে যখন নানা গুঞ্জন, তখন এ ব্যাপারে ন্যান্সি বলেন, তাদের ডিভোর্স বা বিচ্ছেদ হয়নি।

ফেসবুকে দেয়া স্ট্যাটাস এবং তা সরিয়ে নেয়ার ব্যাপারে কথা বলেন ন্যান্সি। ফেসবুক স্ট্যাটাস নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিয়েছি, এটা সত্য এবং অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছি। কিন্তু কেন করেছি. অবশ্যই তো কারণ রয়েছে।’

‘আমি ফেসবুক স্ট্যাটাসে “আমাদের আলাদা” হওয়ার কথা বলেছি। সেটা যে কারণেই হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। এ কারণে স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছি। যাতে এ নিয়ে আর বিভ্রান্তি না ছড়ায়।’

এছাড়া এ দিন দুপুর থেকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না ন্যান্সির ফেসবুক অ্যাকাউন্ট। এ প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘আমি নিজেই ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করেছি। বিভ্রান্তি ছড়ানো কমাতে স্ট্যাটাস মুছে ফেললেও দেখি, কিছু মানুষ বিষয়টি নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা বলছে। এ কারণে ডিঅ্যাক্টিভেট করা।’

এদিকে বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাস ধরে দাবি করা হয়েছে, ‘বিচ্ছেদের পথে হাঁটছেন ন্যান্সি’। বুধবার (২৫ নভেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’

তিনি বলেন‘আমি আলাদা হওয়ার কথা উল্লেখ করেছি। আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসিন মেহেদী) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন সংগীতশিল্পী ন্যান্সি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। এটি ন্যান্সির তৃতীয় বিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০

আলাদা থাকছি, ডিভোর্স হয়নি আমাদের: ন্যান্সি

আপডেট টাইম : ১০:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬