ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজধানীতে আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত ‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’ মুশফিকের বিদায়ে তামিম বাড়ছে নাশকতার ঝুঁকি, কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, শুরু ১ ডিসেম্বর হাঁসের মাংসের যত উপকারিতা আলাদা থাকছি, ডিভোর্স হয়নি আমাদের: ন্যান্সি ফ্যাসিবাদের সময় দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী বিচারপ্রক্রিয়ায় বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না: আইনমন্ত্রী আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

বিচারপ্রক্রিয়ায় বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না: আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার

বিচারপ্রক্রিয়ায় বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না; সে আওয়ামী লীগের হোক গুপ্ত কিংবা সুপ্ত শক্তি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোর জেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, খুনিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। কোনো ধরনের অগ্নিসন্ত্রাস বরদাশত করা হবে না। রাষ্ট্র মেরামতের কাজ চলছে, পাশাপাশি খুনিদের বিচারপ্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিচার কার্যক্রমে কেউ বাধা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্র মেরামতের কাজ অব্যাহত থাকবে।

এর আগে, বিকেল ৫টায় যশোর শহরের মনিহার চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলে আইনমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী,  কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবুসহ নেতাকর্মীরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০

বিচারপ্রক্রিয়ায় বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না: আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬