ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৩ বার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থ‌গিত করা হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পারস্পরিক সুবিধাজনক তারিখ ও সময়ে বাংলাদেশ সফরটি পুনর্নির্ধারণ করা হবে।

নতুন করে উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে চেয়েছিল বাংলাদেশ। এ লক্ষ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আতিথ্য দেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশের।

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজ‌নৈ‌তিক কার‌ণে বাংলাদেশ ছাড়াও আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থ‌গিত হ‌য়েছে।

চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

আপডেট টাইম : ১০:১৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬