ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

বাগদানের পর পাকিস্তানে নাজনীন নীহা, হবু বরের দেশেই কি এই সফর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫০ বার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার পাকিস্তান সফরের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ফের জোরালো হয়েছে প্রেম ও বাগদানের গুঞ্জন।

গত ২৯ জুন ফেসবুকে নিজের সম্পর্কের অবস্থা পরিবর্তন করে ‘এনগেজড’ দেন নিহা। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। শোনা যায়, দেশের বাইরে ভ্রমণে গিয়ে এক পাকিস্তানি যুবকের সঙ্গে তার পরিচয়, পরে সেই সম্পর্ক গড়ায় বাগদান পর্যন্ত। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।

এরই মধ্যে পাকিস্তান সফরের একাধিক মুহূর্ত ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন নিহা। সেখানে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরাঘুরির পাশাপাশি তাকে একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করতেও দেখা গেছে।

হবু স্বামীকে এখনও আড়ালেই রেখেছেন অভিনেত্রী। তবে সামাজিক মাধ্যমে অল্প সময়ের জন্য প্রকাশ হওয়া একটি যুগল ছবি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। ছবিটি পরে সরিয়ে নেওয়া হলেও তা নিয়ে আলোচনা থামেনি।

এর আগে এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কের বিষয়টি স্বীকার করে নিহা বলেছিলেন, ‘আমি আর সিঙ্গেল নই, বাগদান হয়েছে। তবে সঠিক সময় হলে সবকিছু নিজেই জানাব।’ একই সঙ্গে তিনি ভক্তদের অযথা গুঞ্জন না ছড়ানোর অনুরোধও করেছিলেন।

ব্যক্তিজীবন নিয়ে আলোচনা থাকলেও কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘মায়া পাখি’ নাটকে প্রশংসিত হওয়ার পর নতুন নাটক ও ওটিটির বেশ কয়েকটি কাজ নিয়ে আলোচনা চলছে। ফলে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবনের সুখবর কবে আনুষ্ঠানিকভাবে জানাবেন, সেটিই এখন ভক্তদের অপেক্ষার বিষয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগদানের পর পাকিস্তানে নাজনীন নীহা, হবু বরের দেশেই কি এই সফর

আপডেট টাইম : ১১:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬