ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

মালাইকার পর নতুন প্রেমে অর্জুন, অবসাদ কাটিয়ে কি সম্পর্কে জড়ালেন অভিনেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৪৩ বার

মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর প্রায় দুই বছর কেটে গেছে। এরপর থেকে অর্জুন কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে আলোচনা হলেও নতুন কোনো সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ্যে আসেনি। তবে এবার এক অভিনেত্রীর সঙ্গে তার সাম্প্রতিক উপস্থিতি ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।

ভারত-ইংল্যান্ডের ম্যাচ দেখতে লন্ডনের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে গিয়েছিলেন অর্জুন। সেখানেই তার সঙ্গে দেখা যায় অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাহিবা বালিকে। ১৯ জুলাই ম্যাচ চলাকালীন দু’জনকে পাশাপাশি বসে খেলা দেখতে দেখা যায়। পরে তাদের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা।

দু’জনের পরনে ছিল নীল পোশাক। পাশাপাশি বসে বেশ স্বচ্ছন্দেই ম্যাচ উপভোগ করছিলেন তারা। এই দৃশ্য দেখেই নেটিজেনদের একাংশের প্রশ্ন অর্জুন ও সাহিবার সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ? আবার কেউ কেউ তাদের নতুন সম্পর্কের জন্য আগাম শুভেচ্ছাও জানিয়েছেন।

এরই মধ্যে অনেকের নজরে এসেছে, কয়েক দিন আগেই অর্জুনের জন্মদিনে সাহিবা সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। অভিনেতার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন। সবার সেরা বন্ধু। এত ওজন কমিও না। কেক খাও।’ সাহিবার সেই পোস্টের জবাবে অর্জুন লিখেছিলেন, ‘তোমার অপেক্ষায় আছি।’ তাদের এই কথোপকথনও নতুন করে জল্পনার ইন্ধন জুগিয়েছে।

অবশ্য, তাদের সম্পর্কের প্রকৃতি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অর্জুন বা সাহিবা। ফলে নেটিজেনদের অনুমানই আপাতত ভরসা।

এর আগে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন অর্জুন। ২০১৮ সালে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০২৪ সালের মে মাসে বিচ্ছেদের খবর সামনে আসে। বয়সের পার্থক্যের কারণে সম্পর্কের সময়েও এই জুটিকে নানা মন্তব্য ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার নামও বিভিন্ন সময়ে একাধিক পুরুষের সঙ্গে জড়িয়েছে। বর্তমানে হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন শোনা যায়। কাজের দিক থেকে, অর্জুনকে শেষবার ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিংহের সঙ্গে ‘মেরে হাজ়ব্যান্ড কি বিবি’ ছবিতে দেখা গিয়েছিল। সম্প্রতি নেটফ্লিক্সের রিয়্যালিটি শো ‘লক আপ: সচ ইয়া সজা’ তেও উপস্থিত হয়েছেন অভিনেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

মালাইকার পর নতুন প্রেমে অর্জুন, অবসাদ কাটিয়ে কি সম্পর্কে জড়ালেন অভিনেতা

আপডেট টাইম : ১২:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬