ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৪৮ বার

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন আর্জেন্টিনাকে সব সময়ই বিস্মিত করে।

সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশের কোটি কোটি মানুষ আর্জেন্টিনাকে সমর্থন করেন। সেমিফাইনালের আগে তাদের উদ্দেশে তিনি কিছু বলতে চান কি না।

স্প্যানিশ ভাষায় দেওয়া উত্তরে স্কালোনি বলেন, ‘বাংলাদেশের মানুষ প্রতিবারই আমাদের বিস্মিত করে। আর্জেন্টিনা থেকে এত দূরের একটি দেশ, তবুও আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব।’

তিনি আরও বলেন, ‘আপনাদের দেশের মানুষকে আর্জেন্টিনার জার্সি গায়ে গর্বের সঙ্গে দেখতে পাওয়া আমাদের জন্য এক অনন্য অনুভূতি। আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ, ধন্যবাদ বাংলাদেশ।’

সংবাদ সম্মেলনের শেষেও তিনি স্প্যানিশ ভাষায় ‘গ্রাসিয়াস বাংলাদেশ’ বলে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে সাধারণত স্প্যানিশ ভাষায় প্রশ্ন নেওয়া হলেও বাংলাদেশি সাংবাদিকদের প্রতি আগ্রহ দেখিয়ে এবার একটি প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। সেই সুযোগেই বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে নিজের অনুভূতির কথা তুলে ধরেন স্কালোনি।

এর কয়েকদিন আগেই মিক্সড জোনে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সেখানেও তিনি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

বাংলাদেশে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা জাতীয় দলের বিপুলসংখ্যক সমর্থক রয়েছে। বিশেষ করে লিওনেল মেসিকে ঘিরে বিশ্বকাপের সময় দেশজুড়ে নীল-সাদা পতাকা, জার্সি ও উৎসবের আবহ আন্তর্জাতিক গণমাধ্যমেও একাধিকবার আলোচনায় এসেছে। সেই সমর্থনের প্রতিই আবারও কৃতজ্ঞতা জানালেন বিশ্বচ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ

আপডেট টাইম : ১১:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬