ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

শাকিব-ইধিকা জুটি কি ফিরছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫৪ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে আবারও একসঙ্গে দেখা যাবে কি না এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সেই আলোচনার সূত্রপাত হয়েছে ইধিকা পালের একটি ফেসবুক কভার ছবি বদলকে কেন্দ্র করে।

গতকাল (১৩ জুলাই) নিজের ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করেন ইধিকা পাল। নতুন কভার হিসেবে তিনি ব্যবহার করেন শাকিব খানের সঙ্গে অভিনীত সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’-র পোস্টার। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

অনেকেই ধারণা করছেন, এটি হয়তো নতুন কোনো ঘোষণার ইঙ্গিত।

চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ইধিকার এই কভার ছবি পরিবর্তনের বিষয়টি কেবল পুরোনো সিনেমার স্মৃতিচারণ নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো পরিকল্পনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে ইন্ডাস্ট্রিতে আলোচনা শুরু হয়েছে।

এর আগে পরিচালক হৃদয় চৌধুরীর নতুন সিনেমার ঘোষণা আসার পর থেকেই শোনা যাচ্ছিলো, ওই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে ইধিকা পালকে। যদিও তখন নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবু বিভিন্ন সূত্রে দুজনকে নিয়ে আলোচনা চলছিল।

এদিকে ‘প্রিয়তমা’ সিনেমার কভার ছবি যুক্ত হওয়ার পর সেই গুঞ্জন যেন আরও জোরালো হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, জনপ্রিয় এই জুটিকে আবারও বড় পর্দায় দেখতে চান তারা। কেউ কেউ এটিকে নতুন সিনেমার প্রচারণার সূচনা বলেও মনে করছেন।

চলচ্চিত্রসংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, শাকিব খানকে ঘিরে কয়েকটি নতুন সিনেমার পরিকল্পনা চলছে। সেসব প্রকল্পের একটিতে ইধিকা পালের নামও আলোচনায় রয়েছে। তবে এখনও কোনো চুক্তি সম্পন্ন হয়নি এবং আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয় কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। ছবিতে শাকিব খানের সঙ্গে তার রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ায়। বক্স অফিসেও সফল হয় সিনেমাটি। এরপর থেকেই এই জুটিকে আবারও একসঙ্গে দেখতে আগ্রহ প্রকাশ করে আসছেন দর্শকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

শাকিব-ইধিকা জুটি কি ফিরছে

আপডেট টাইম : ১০:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬