ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৬৭ বার

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে ইংল্যান্ড দলে বিভেদের গুঞ্জন উঠেছে। দলটির অধিনায়ক হ্যারি কেন অবশ্য এসব কথা উড়িয়ে দিয়েছেন। তার দাবি, দলের মধ্যে ‘পূর্ণ ঐক্য’ বজায় আছে।

মিয়ামির তীব্র গরমের মধ্যে অতিরিক্ত সময়ে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয়ে ইংল্যান্ড শেষ চারে জায়গা করে নেয়। ম্যাচ শেষে কোচ থমাস টুখেল দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছিলেন। তার কড়া জবাব দেন জুড বেলিংহ্যাম। তারপর এমন গুঞ্জন ওঠে।

দলের ভেতর বিভেদ থাকার বিষয়টি পুরোপুরি নাকচ করে কেন বলেছেন ‘এমন একটি ম্যাচের পর, খেলা শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট পরেই যখন প্রশ্ন করা হয়, তখন যদি জানা না থাকে যে কোচ আসলে কী বলেছেন, তখন বেলিংহ্যাম কী বলতে পারতেন?’

‘আমরা মাত্রই একটি কঠিন ম্যাচ পার করে এসেছি। মাঠের পরিস্থিতি আসলেই খুব কঠিন ছিল। এই ধরনের বিভেদ বা ভাঙন সৃষ্টি করার চেষ্টা করাটা খুব সহজ। প্রধান আসরগুলোতে এটা যেন ইংরেজদের একটা মানসিকতা, ইংরেজদের চিরচেনা কাজ হয়ে দাঁড়িয়েছে।’

এরপর বাস্তবতা তুলে ধরে ইংলিশ ক্যাপ্টেন বলেন, ‘কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ উল্টো। আমরা আজ যেখানে পৌঁছেছি তা আমাদের এক থাকার কারণেই সম্ভব হয়েছে। আর এটা শুধু খেলোয়াড়দের মধ্যে নয়, কোচ এবং স্টাফদের ক্ষেত্রেও সত্য। মাঝে মাঝে বিষয়গুলোকে আসলে যতটা বড়, তার চেয়ে অনেকবেশি বাড়িয়ে দেখানো হয়।’

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল হবে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

আপডেট টাইম : ১০:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬