ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

তানজিদ তামিমের ফিফটিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৭৫ বার
আয়ারল্যান্ডের ইনিংস শেষেই ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল। নামে অঘোষিত ফাইনাল হলেও ফল একপেশে হতে যাচ্ছে। ম্যাচ শেষে তাই হলো। চট্টগ্রামে ৩৮ বল হাতে রেখে জয় পেয়েছে বাংলাদেশ।

৮ উইকেটের জয়ে সিরিজও নিজেদের করে নিয়েছে লিটন দাসের দল।এতে করে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে যাবে বাংলাদেশ। কেননা আগামী ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই বাংলাদেশের।

১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান।

চতুর্থ ওভারের শেষ বলে আউট হওয়ার সময় ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন আগের দুই ইনিংসে চারে নামা সাইফ। অন্যদিকে সর্বশেষ ম্যাচে ফিফটি করে ম্যাচসেরা লিটন দাস আজ দেখেছেন মুদ্রার উল্টো পিঠ। ৫৭ রানের বিপরীতে আজ ৭ রানে আউট হয়েছেন।তবে দলের অধিনায়ক লিটন দ্রুত আউট হলেও বাংলাদেশ সহজ জয়ই পেয়েছে।

জয়ে নেতৃত্ব দিয়েছেন তানজিদ তামিম। প্রথম দুই ইনিংসে দুই অংকের ঘর স্পর্শ করতে না পারা ওপেনার আজ করেছেন ফিফটি। ক্যারিয়ারের ১১তম ফিফটির ইনিংসটি খেলেছেন ৫৫ রানের। ৩৫ বলে ফিফটি পূর্ণ করেছেন বিশাল এক ছক্কা হাঁকিয়ে। ইনিংসটি সাজিয়েছেন ৩ ছক্কার বিপরীতে ৪ চারে।
অন্যদিকে চারে নেমে ৩৩ রানে অপরাজিত থাকেন পারভেজ হোসেন ইমন। আগের দুই ম্যাচে ওপেন খেলা ইমন ইনিংসটি সাজিয়েছেন ৩ ছক্কা ও ১ চারে।বাংলাদেশের জয়ের কাজটা সহজ করে দিয়েছেন বোলাররা। বিশেষ করে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। দুজনে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন। তাদের তোপে ১১৭ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন ম্যাচে একবার জীবন পাওয়া অধিনায়ক পল স্টার্লিং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

তানজিদ তামিমের ফিফটিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

আপডেট টাইম : ০৬:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫