ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে চূড়ান্ত হলো ২০২৮ কোপা আমেরিকার আয়োজক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার

দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকার পরবর্তী আসরও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল। ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে কোপা আমেরিকা। যেখানে গত আসরের মতো যথারীতি ১৬টি দল অংশ নেবে।

২০১৬ ও ২০২৪ সালের মতো ২০২৮ সালের কোপা আমেরিকাও অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকায়। অর্থাৎ, তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। আগের দুই আসরে যথাক্রমে রানার্সআপ ও চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ফলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপার সঙ্গে বেশ ভালো সুখস্মৃতি আছে আলবিসেলেস্তেদের।

২০২৮ কোপা আমেরিকায় কনমেবলের (দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন) ১০টি ও কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল কনফেডারেশন) থেকে ৬টি দেশ অংশ নেবে। কনকাকাফ থেকে অংশগ্রহণকারী ৬টি দল নির্ধারিত হবে ২০২৭ গোল্ড কাপের ফলাফলের ভিত্তিতে। সেখানে অবস্থানের মানদণ্ড অনুযায়ী তারা কোপায় খেলার যোগ্যতা অর্জন করবে।

যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্ট আয়োজনের পেছনে মূলত অর্থনৈতিক, বাণিজ্যিক ও অবকাঠামোগত কারণ রয়েছে। কয়েক মাস আগে বিশ্বকাপ আয়োজনের সুবাদে পুরোপুরি সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে দেশটির বিভিন্ন শহরের বেশ কয়েকটি স্টেডিয়াম। ফলে আরেকটি মেজর আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে মার্কিনীদের প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত রয়েছে।

কনমেবলের সভাপতি এবং ফিফার ভাইস প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ বলেছেন, ‘কোপা আমেরিকা কেবল একটি টুর্নামেন্টই নয়, এটি আমাদের পরিচয়, ইতিহাস এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের মহত্ত্বের একটি অবিচ্ছেদ্য অংশ। ২০২৮ সালে আমরা আবারও সেই আবেগকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব, যা কনকাকাফের সঙ্গে আমাদের ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে এবং পুরো মহাদেশজুড়ে ফুটবলের বিকাশ অব্যাহত রাখায় যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করবে। নতুন এই আরও একবার প্রমাণ করার সুযোগ করে দেবে যে, ফুটবলের কোনো সীমানা নেই এবং যখন আমরা বড় স্বপ্ন দেখি, তখন আরও অনেকদূর এগিয়ে যেতে পারি।’

প্রসঙ্গত, আসন্ন ৪৯তম কোপা আমেরিকা আয়োজনের দৌড়ে শুরুতে আগ্রহী ছিল ইকুয়েডরও। তবে শেষ পর্যন্ত এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রই স্বত্ব পেল। দেশটির মাটিতে কোপা আমেরিকা আর্জেন্টিনার জন্য সবসময়ই সৌভাগ্যের ছিল। মায়ামিতে অনুষ্ঠিত ২০২৪ আসরে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে লিওনেল স্কালোনির দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবশেষে চূড়ান্ত হলো ২০২৮ কোপা আমেরিকার আয়োজক

আপডেট টাইম : ১১:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬