ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমানের ৫৫তম শাখা: বাবা-মায়ের সঙ্গে সদাচার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ ম্যানেজিং কমিটির সভাপতির হতে লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার তাগিদ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে- বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।

তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেন, এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরও কার্যকর হবে।

এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পানিসম্পদমন্ত্রী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমানের ৫৫তম শাখা: বাবা-মায়ের সঙ্গে সদাচার

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬