ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার তাগিদ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার

সারাদিন স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবার দিনের দীর্ঘ কর্মসূচি শেষে ক্লান্ত শরীর নিয়ে তিনি ফিরেছেন সচিবালয়ে। সন্ধ্যা নামার পরও সেখানে চালিয়েছেন গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন তিনি। এরপর একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দাপ্তরিক কাজে অংশ নেন।

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যেতে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানা যায়, সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপে রওনা হন। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস ও বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেন।

মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী ঢাকায় ফেরেন। ফিরেই তিনি সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার তাগিদ

সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬