ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ইমানের ৫৫তম শাখা: বাবা-মায়ের সঙ্গে সদাচার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০ বার

বাবা-মায়ের সঙ্গে সদাচার স্বাভাবিকভাবেই মানবিক দায়িত্ব। এরপরও কোরআনে আল্লাহ তাআলা আলাদাভাবে পিতা-মাতার সাথে সদাচরণের আদেশ দিয়েছেন, এমন কি গুরুত্বের দিক থেকে তার ইবাদতের নির্দেশের পরই এর স্থান দিয়েছেন, যেন এই দায়িত্ব পালনে বিন্দুমাত্র অবহেলা না হয়। তাই এটি ইমানেরই সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি শাখা।

কোরআনে পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহারের গুরুত্ব

আল্লাহ তাআলা বলেন, ‘আর আপনার রব আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারও ইবাদত না করতে ও পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করতে। তারা একজন বা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে ‘উফ’ বলো না এবং তাদেরকে ধমক দিও না; তাদের সাথে সম্মানসূচক কথা বল। আর তাদের উভয়ের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও’ (সুরা বনি ইসরাইল: ২৩–২৪)

আল্লাহ তাআলা আরও বলেন, ‘আর আমি মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে, আর তার দুধ ছাড়ানো হয় দু’বছরে। কাজেই আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। ফিরে আসা তো আমারই কাছে।’ (সুরা লুকমান: ১৪)

পিতা-মাতা যে নির্দেশ দেবে, তা-ই পালন করতে হবে। কেবল শিরক ছাড়া। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমার পিতা-মাতা যদি তোমাকে আমার সাথে শিরক করার জন্য পীড়াপীড়ি করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মেনো না এবং দুনিয়াতে তাদের সাথে বসবাস করবে সদ্ভাবে।’ (সুরা লুকমান: ১৫)

এখানে লক্ষণীয়, আল্লাহ তাআলা শিরক করার নির্দেশ অমান্য করতে বলেছেন, কিন্তু এর পরেও তাদের সাথে অসদাচরণ করার অনুমতি দেননি। বরং বলেছেন, ‘দুনিয়াতে তাদের সাথে বসবাস করবে সদ্ভাবে।

কেন তাদের সাথে কোনোভাবেই অসদাচরণ করা যাবে না? আল্লাহ তাআলা নিজেই এর কারণ স্পষ্ট করেন। তিনি বলেন, ‘আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে, তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছাড়াতে লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে পূর্ণ শক্তিপ্রাপ্ত হয় এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে, হে আমার রব, আপনি আমাকে সামর্থ্য দিন, যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন, তার জন্য এবং যাতে আমি এমন সৎকাজ করতে পারি যা আপনি পছন্দ করেন, আর আমার জন্য আমার সন্তান-সন্ততিদেরকে সংশোধন করে দিন, নিশ্চয় আমি আপনারই অভিমুখী হলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। (সুরা আহকাফ: ১৫)

অর্থাৎ মানুষ যে আল্লাহর ইবাদত-বন্দেগি করে, মেহনত ও বুদ্ধিবলে যে নিজেকে প্রতিষ্ঠিত করে, এর পেছনে তার পিতা-মাতারই অবদান সবচেয়ে বেশি। আর হাদিসে আছে, যে মানুষ বান্দার প্রতি কৃতজ্ঞ হতে পারে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারবে না। (সুনানে আবু দাউদ: ৪৮১১)

হাদিসে পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহারের গুরুত্ব

হাদিসে এসেছে, ‘আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির সঙ্গে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির সঙ্গে যুক্ত।’ (জামে তিরমিজি: ১৮৯৯)

পিতা-মাতার অবাধ্যতা ও তাদের কষ্ট দেওয়া কবিরা গোনাহের অন্তর্ভুক্ত। এ বিষয়ে আল্লাহর রাসুল (সা.) কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ‘সেই ব্যক্তির নাক ধূলিমলিন হোক, যে তার পিতা-মাতা অথবা তাদের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, অথচ তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না।’ (জামে তিরমিজি: ৩৫৪৫)

এক ব্যক্তি আল্লাহর রাসুলের (সা.) কাছে এসে জিজ্ঞাসা করলেন, ‘হে আল্লাহর রাসুল, মানুষের মাঝে আমার উত্তম ব্যবহার ও সাহচর্য পাওয়ার সর্বাধিক হকদার কে?’ তিনি বললেন: ‘তোমার মা।’ লোকটি আবার জিজ্ঞাসা করল, ‘তারপর কে?’ তিনি বললেন: ‘তোমার মা।’ লোকটি আবার জিজ্ঞাসা করল, ‘তারপর কে?’ তিনি বললেন: ‘তোমার মা।’ লোকটি আবার জিজ্ঞাসা করল, ‘তারপর কে?’ তিনি বললেন: ‘তারপর তোমার পিতা।’ (সহিহ বুখারি: ৫৯৭১)

পিতা-মাতার ঋণ কখনও শোধ হবার নয়

আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘কোনো সন্তান তার পিতার প্রতিদান দিতে পারে না। তবে তাকে দাস হিসেবে পেলে কিনে মুক্ত করে দিলে ভিন্ন কথা।’ (সহিহ মুসলিম: ১৫১০) এ হাদিস পিতা-মাতার ঋণ যে কত গভীর, তা বুঝিয়ে দেয়। তাদের লালন-পালন ও সন্তানের অস্তিত্বের পেছনে অবদানের প্রতিদান কোনো সাধারণ কাজের মাধ্যমে দেওয়া সম্ভব নয়।

একদিন হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) কাবাঘর তওয়াফ করছিলেন। এমন সময় দেখলেন এক লোক তার বৃদ্ধ মাকে পিঠে নিয়ে তওয়াফ করছেন। তিনি ইবনে ওমর (রা.) দেখে জিজ্ঞাসা করলেন, ‘এতে কি মায়ের ঋণ শোধ হবে?’ তিনি বললেন, ‘না। তোমাকে লালন-পালন করতে গিয়ে তোমার মা যন্ত্রণায় যে নিঃশ্বাস ফেলেছেন, এমন একটি নিঃশ্বাসের ঋণও শোধ হবে না।’ (আল-আদাবুল মুফরাদ : ১১)

মায়ের সেবা করার ফায়দা

দ্বিতীয় খলিফা হজরত ওমরের (রা.) আমলে ইয়েমেন থেকে একদল লোক হজ করতে এসেছিলেন। হজরত ওমর (রা.) তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ‘তোমাদের ভেতর আল-কারন এলাকার কেউ আছে?’ তারা জানালেন, আছে। তিনি খুঁজতে খুঁজতে সেই লোকটাকে পেয়ে গেলেন, যার তালাশে তিনি ছিলেন। জিজ্ঞাসা করলেন, ‘আপনার নাম জানতে পারি?’

লোকটি বললেন, ‘উয়াইস।’

ওমর (রা.) তখন তাকে তার জন্য দোয়া করতে বলতেন। উয়াইস আল কারনি বলেন, ‘আপনি আল্লাহর রাসুলের (সা.) সাহাবি, আপনি বরং আমার জন্য দোয়া করুন। ওমর (রা.) বলেন রাসুল (সা.) তাকে জানিয়েছেন, উয়াইস আল-কারনি হবেন সাহাবিদের পরবর্তী মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কারণ তার মায়ের কুষ্ঠরোগ হয়েছিল, তিনি দিনরাত তার সেবা করেছেন। (মুসনাদে আহমদ: ২৬৬)

মায়ের সেবা করার কারণেই আল্লাহ তাআলা উয়াইস আল-কারনিকে (রহ.) এমন মর্যাদা দিয়েছেন যে, হজরত ওমরের (রা.) মতো মহান সাহাবি তার কাছে দোয়া চাইতে গিয়েছিলেন।

মা-বাবার সেবায় মুক্তি

একবার তিনজন লোক পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়। তারা একটি পাহাড়ের গুহা দেখতে পেয়ে সেখানে আশ্রয় নেয়। এমন সময় পাহাড়ের উপর থেকে একটি বড় পাথর গড়িয়ে পড়ে, এবং গুহার মুখ বন্ধ হয়ে যায়। এত বিশাল পাথর যে অনেক মানুষ মিলেও ধাক্কা দিয়ে সরাতে পারবে না। তারা চিন্তায় পড়ে গেলেন।

হঠাৎ একজন বলল, ‘আমরা জীবনে আল্লাহ তাআলার রাজিখুশির জন্য কোনো ভালো কাজ করে থাকলে তার ওসিলা দিয়ে দোয়া করি, এতে হয়তো আল্লাহ তাআলা পাথরটি সরিয়ে দিবেন।’

তার কথা শুনে একজন নিজের ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করতে শুরু করল:

আমার মা-বাবা ছিলেন খুব বৃদ্ধ। আর আমারও ছোট ছোট ছেলে-মেয়ে ছিল। আমাদের অনেক গরু-ছাগল আছে। সারাদিন কাজ করে সন্ধ্যায় যখন বাড়ি ফিরতাম, দুধ দুইয়ে সবার আগে বাবা-মাকে খাওয়াতাম। একদিন বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। এসে দেখি বাবা-মা ঘুমিয়ে পড়েছেন। আমি প্রতিদিনের মতোই দুধ দোহন করি। এরপর বাবা-মার বিছানার সামনে দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার মনে হয়েছে তাদের ঘুম নষ্ট করা উচিত হবে না, আবার তাদের না খাইয়ে বাচ্চাদের খাওয়ানোও উচিত মনে হয়নি। যদিও বাচ্চারা দুধ খেতে কান্নাকাটি করছিল। এরই  মধ্যে সকাল হয়ে গেল।

হে আল্লাহ, আপনি জানেন, এই কাজটা যদি আমি একমাত্র আপনার রাজিখুশির জন্যে করে থাকি, তাহলে গুহার মুখ থেকে খানিকটা পাথর সরিয়ে দেন, যেন অন্তত আসমানটা দেখতে পারি।

এই দোয়া করার সাথে সাথে পাথরটা সরে গেল, এবং তারা মন ভরে নিঃশ্বাস নিল। এরপর একে একে তিনজনই তাদের ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। অবশেষে আল্লাহ তাদেরকে সেই গুহা থেকে মুক্তি দেন। (সহিহ মুসলিম: ২৭৪৩)

বাবা-মায়ের জন্য কামাই-রোজগারও জিহাদ

হযরত আবু হুরাইরা (রা.) বলেন, একদিন আমরা আল্লাহর রাসুলের (সা.) সাথে বসে ছিলাম। হঠাৎ একটি পাহাড়ি পথ দিয়ে এক নওজোয়ান আমাদের সামনে এসে হাজির হলো। তাকে দেখে আমরা বললাম, ‘হায়, এই নওজোয়ান যদি তার তারুণ্য, উদ্যম ও শক্তি আল্লাহর রাস্তায় কাজে লাগাত!’

আমাদের এই কথাবার্তা শুনে আল্লাহর রাসুল (সা.) বললেন, ‘আল্লাহর রাস্তা কি শুধু জিহাদে নিহত হওয়া? [এ কথা দিয়ে তিনি বুঝিয়েছেন, জিহাদ কি কেবল সেটাই, যেখানে নিহত হওয়ার ব্যাপার আছে?] যে ব্যক্তি তার বাবা-মায়ের জন্য পরিশ্রম করে, সে আল্লাহর রাস্তায়। যে তার পরিবারের ভরণ-পোষণের জন্য সংগ্রাম করে, সে আল্লাহর রাস্তায়। যে নিজেকে সৎ রাখতে চেষ্টা-প্রচেষ্টা চালায়, সে-ও আল্লাহর রাস্তায়। কিন্তু যে শুধু সম্পদ বৃদ্ধির জন্য খাটে, সে শয়তানের রাস্তায়। (সিলসিলাতুল আহাদিসিস সহিহাহ: ২২৩২)

বুড়ো বাবা-মা শিশুর মতো হয়ে যান

কোরআনে আল্লাহ তাআলা পিতা-মাতার জন্য এই দোয়া করতে নির্দেশ দিয়েছেন, ‘হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন।’ (সুরা বনি ইসরাইল: ২৪)

এই দোয়ার মাঝে একটি সূক্ষ্ম ইশারা আছে। আর তা হলো: আমরা যখন ছোট ছিলাম, তখন অনেক অযৌক্তিক আবদার করেছি, খামখেয়ালি আচরণ করেছি। বাবা-মা বিরক্ত না হয়ে সেসব সহ্য করেছেন, আমাদের আবদার পূরণ করেছেন। বয়সের ভারে এক সময় তাদের আচরণেও খামখেয়ালিপনা দেখা দিতে পারে। তারা একই কথা বারবার বলতে পারেন, অযৌক্তিক আবদার করতে পারেন। তখন তাদের প্রতি বিরক্ত না হয়ে শৈশবের নিজেদের কথা স্মরণ করা উচিত। যে ধৈর্য তারা আমাদের জন্য দেখিয়েছেন, বার্ধক্যে তাদের প্রতি সেই ধৈর্য ও মমতাই আমাদের কর্তব্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ইমানের ৫৫তম শাখা: বাবা-মায়ের সঙ্গে সদাচার

আপডেট টাইম : ১১:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬