ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

মিডিয়াকে স্বাগত জানাল আজারবাইজান, আড়ালে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:১০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৩ বার

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ টুর্নামেন্টর প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ঢাকায় ত্রিদেশীয় সিরিজ খেলছে। আগামীকাল সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে ইউরোপের দল আজারবাইজানের মুখোমুখি হবে।

বাংলাদেশ অ-১৭ নারী ফুটবল দল সাফ অ-১৭ টুর্নামেন্টে রাশিয়ার বিপক্ষে খেলেছিল। সিনিয়র জাতীয় দল কখনো ইউরোপের দলের সঙ্গে খেলার সুযোগ পায়নি। তাই আগামীকালের ম্যাচটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য বিশেষই। কিন্তু ম্যাচের আগের দিন বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ কিংবা কোনো খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সুযোগ পায়নি মিডিয়া। ফেডারেশনও কোচ-ফুটবলারদের আগামীকালের ম্যাচের বার্তা মিডিয়ায় সরবারহ করেনি।

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো ইউরোপের দলের সঙ্গে খেলবে। এই ম্যাচ নিয়ে ফুটবলাঙ্গনে আগ্রহ অনেক। আন্তর্জাতিক ম্যাচের আগের দিন সাধারণত মিডিয়া অনুশীলনে প্রথম পনেরো মিনিটের প্রবেশাধিকার থাকে। বাংলাদেশ আজ ভোর ছয়টা থেকে সাতটায় অনুশীলন করার পর বাফুফে দুপুরের দিকে জানায় অনুশীলন শেষ। ভোরের অনুশীলনের ছবি দিয়েছে রাতে। ফেডারেশন কর্তারা প্রচার-প্রসারের অনুরোধ করে মিডিয়ার কাছে অথচ মিডিয়ার প্রাপ্য সুযোগই অনেক সময় প্রদান করে না।

স্বাগতিক বাংলাদেশ দল মিডিয়ার মুখোমুখি না হলেও ইউরোপের দল আজারবাইজান অবশ্য মিডিয়াকে সময় দিয়েছে। আজারবাইজানের কোচ প্রথমে মিডিয়াকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমি আপনাদের সকলকে স্বাগত জানাতে চাই। এই মিডিয়া কার্যক্রমে উপস্থিত থাকার জন্য অনেক ধন্যবাদ।’ বাংলাদেশ নিয়ে তিনি বলেন, ‘আমি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যেকার ম্যাচটি দেখেছি, এবং এটা আমার ব্যক্তিগত মতামত যে, আমি মনে করি বাংলাদেশ তাদের পারফরম্যান্স ও খেলা দিয়ে ওই ম্যাচে আরও বেশি সম্ভাবনাময় ছিল। আমি মনে করি, যদি বাংলাদেশ দল তাদের শেষ ম্যাচের সময় পাওয়া সমস্ত সুযোগ ব্যবহার করতে পারত, তবে তারা ম্যাচের স্কোর পরিবর্তন করতে পারত এবং জিততে পারত।’

​স্বাগতিক বাংলাদেশের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ম্যাচের বিষয়ে বলতে গেলে, আমাদের যদি বলতে হয়, আমরা তাদের খেলার পরিকল্পনা, দলগত ঐক্য, শক্তিশালী দিক এবং দুর্বল দিকগুলো জানি। আমরা জানি যে, তাদের শক্তিশালী দিক হলো তারা আক্রমণে যাওয়ার সময় ভালো কাজ করে এবং তাদের দ্রুত গতির খেলোয়াড় আছে।’

বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ০-১ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছে। পরের ম্যাচেও মালয়েশিয়া হেরেছে দ্বিগুণ ব্যবধানে আজারবাইজানের বিপক্ষে। আগামীকাল বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ আজারবাইজানের বিপক্ষে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

মিডিয়াকে স্বাগত জানাল আজারবাইজান, আড়ালে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:২০:১০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫