ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পূজারার অবসরে হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা কোহলির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৭১ বার
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের অন্যতম ভরসার ব্যাটার চেতেশ্বর পূজারা। রোববার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। পূজারার অবসরের পর ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়েছে আবেগঘন প্রতিক্রিয়া।

দীর্ঘদিনের সতীর্থ বিরাট কোহলি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ধন্যবাদ পূজি, চার নম্বরে আমার কাজটা সহজ করে দেওয়ার জন্য।

তোমার ক্যারিয়ার অসাধারণ। অভিনন্দন এবং আগামীর জন্য শুভকামনা। ঈশ্বর আশীর্বাদ করুন।’প্রায় এক দশক ধরে ভারতের মিডল-অর্ডারে একসাথে ছিলেন কোহলি ও পূজারা।

দু’জন মিলে ৮৩ ইনিংসে করেছেন ৩৫১৩ রান, যার মধ্যে রয়েছে ৭টি সেঞ্চুরি জুটি ও ১৮টি অর্ধশতক পার্টনারশিপ।২০১০ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় পূজারার। এরপর ১০৩ টেস্টে ৪৩.৬০ গড়ে করেছেন ৭১৯৫ রান। রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি অর্ধশতক।

বিশেষ করে ২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ে (২-১) ছিল তার অসাধারণ ভূমিকা, করেছিলেন ৫২১ রান। ২০২০-২১ সিরিজেও লড়াকু ব্যাটিংয়ে নজর কাড়েন, করেছিলেন ২৭১ রান।ফার্স্ট ক্লাস ক্রিকেটেও পূজারার রেকর্ড ঈর্ষণীয়। খেলেছেন ২৭৮ ম্যাচ, করেছেন ২১ হাজারের বেশি রান, ৫১.৮২ গড়ে করেছেন ৬৬টি সেঞ্চুরি।

ভারতের হয়ে তার শেষ ম্যাচ ছিল ২০২৩ সালে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

পূজারার বিদায়ের পর সতীর্থ ও ক্রিকেট মহল তাকে স্মরণ করছে ‘দৃঢ়তা, আত্মত্যাগ ও নিবেদনের প্রতীক’ হিসেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পূজারার অবসরে হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা কোহলির

আপডেট টাইম : ১০:৪৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫