ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

তামিমের সেঞ্চুরির পর ব্যাটিং ধস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০১৬
  • ৪৫৭ বার

একে একে সাজঘরে ফিরে গেলেন সেঞ্চুরিয়ান তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। এতে ৪৩.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৩৫/৬-এ।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড গড়লেন তামিম ইকবাল। এতে তিনি ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসানকে। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১১৮ বলে ১১৮ রান করেন তামিম ইকবাল। ১৫৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তামিমের সপ্তম শতক। ওয়ানডেতে সাকিবের রয়েছে ৬ সেঞ্চুরি। তবে তামিমের বিদায়ের পর খেই হারান বাংলাদেশ তারকারা। অল্পতে উইকেট খোয়ান সাকিব ও মুশফিকুর রহীম। এতে ৪৩.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২৯/৫-এ। সাকিব ১৭ ও মুশফিক করেন ১২ রান। ওপেনার সৌম্য সরকার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন ব্যর্থ। প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ম্যাচে ৩১ বলে ২০ রান করেন সৌম্য সরকার। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও ব্যর্থ হলেন বাংলাদেশের এ উদ্বোধনী ব্যাটসম্যান। এবার আউট হলেন ১১ বলে ১১ রানে। এতে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতে তার মোট রান ৩১ রান। মিরপুরে শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটে গিয়ে ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৯ রান। তামিম ইকবাল ২৫ রানে অপরাজিত।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি বাংলাদেশ জেতে ৭ রানে। কিন্তু দ্বিতীয়টি হারে ২ উইকেটে। এতে দুই ম্যাচের সিরিজ ১-১ এ সমতা বিরাজ করছে। আজ তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজ নির্ধারণ হবে। বাংলাদেশ দলে আজ দু’টি পরিবর্তন এসেছে। রুবেল হোসেনের বদলে রাখা হয়েছে পেসার শফিউল ইসলামকে। আর তাইজুল ইসলামের বদলে রাখা হয়েছে স্পিনার মোশাররফ হোসেনকে।

বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন ও মোসাদ্দেক হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

তামিমের সেঞ্চুরির পর ব্যাটিং ধস

আপডেট টাইম : ০৬:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০১৬