ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো বিরোধীদলের লংমার্চের কৌশল মানুষ বুঝে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে বৈঠক, নিয়োগপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত ফেসবুকে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি মন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে সরকার: প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

মোসাদ্দেকের অভিষেক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬
  • ৪৫৪ বার

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানেডেতে টাইগার স্কোয়াডে পরিবর্তন এসেছে। সংখ্যাটি খুব বেশি নয়, মাত্র ১ জন। টপঅর্ডার ইমরুল কায়েসের জায়গায় এসেছেন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। আর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার শুরু হলো মোসাদ্দেক হোসেন সৈকতের।

বছরের শুরুতেই খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ডানহাতি ব্যাটসম্যান সৈকতের। এবার ওয়ানডে অভিষেকও হলো তার।

টসের ৩০ মিনিট আগে শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় মোসাদ্দেকের মাথায় ওয়ানডে ক্যাপ পড়িয়ে দেন দলের অন্য সদস্যরা।

ঘরোয়া মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সই জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ করে দেয় মোসাদ্দেককে। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন সৈকত। ১৪ ম্যাচ খেলে ৬২২ রান করেছেন তিনি। ব্যাটিং গড়ও বেশ ভালো, ৭৭.৭৫। আফগানিস্তানের বিপক্ষে প্রস্ততি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ৭৬ রানের উজ্জ্বল এক ইনিংস।মোসাদ্দেকের অভিষেক

বাংলাদেশের ১১৯তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অভিষেক হলো মোসাদ্দেক হোসেন সৈকতের। সর্বশেষ বাংলাদেশের ওয়ানডে দলে অভিষেক হয় ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের।

দ্বিতীয় ওয়ানডের বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মোসাদ্দেকের অভিষেক

আপডেট টাইম : ১১:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬