ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অভিনেত্রীর চুম্বনের ছবি ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ১৭০ বার

ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। সাধারণত দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করেন। বলিউডেও দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে অনেকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

বর্তমানে ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অ্যামি জ্যাকসন। গত বছরে সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এ জুটির প্রথম পরিচয়। মূলত তারপরই সম্পর্কে জড়ান তারা।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, প্রেমিকার সঙ্গে বর্তমানে ভারতে একান্তে সময় কাটাচ্ছেন এড ওয়েস্টউইক। সেই ঝলক উঠে এসেছে তার ইনস্টাগ্রাম পোস্টে। প্রেমিকা অ্যামির সঙ্গে গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে থেকে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন অভিনেতা। গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে প্রেমিকা অ্যামিকে চুম্বন করছেন এড ওয়েস্টউইক, সেই ছবি শেয়ার করতেই তা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এড ওয়েস্টউইকের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে ব্রিটিশ যুবক জর্জ পানাইয়োতুর সঙ্গে সম্পর্কে ছিলেন অ্যামি জ্যাকসন। পানাইয়োতুর সঙ্গে বাগদানও সারেন তিনি। ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। পরবর্তীতে জানা যায়, এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন অ্যামি। অন্যদিকে এড ওয়েস্টউইক আফ্রিকান এক মডেলের সঙ্গে সম্পর্কে ছিলেন।

অ্যামি জ্যাকসন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টু পয়েন্ট ‍জিরো বা রোবট-টু। এতে আরো অভিনয় করেন রজনীকান্ত ও অক্ষয় কুমার। শংকর পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পায়। চলতি বছরের মে মাসে এই অভিনেত্রীর তামিলা সিনেমা ‘আছছম এনবাথু ইল্লাইয়ে’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে মুক্তি স্থগিত করা হয়, নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অভিনেত্রীর চুম্বনের ছবি ভাইরাল

আপডেট টাইম : ০৮:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩