ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সুস্থ হয়ে দেশে ফিরেছেন শবনম ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘদিন ধরেই নাকের সমস্যায় ভুগছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গত ২৭ নভেম্বর ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে তার নাকে অস্ত্রোপচার করা হয়। অবশেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন তিনি।

জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) বিকেলে দেশে ফিরেছেন শবনম ফারিয়া। তার নাকের অবস্থা আগের চেয়ে ভালো।

গত ২৮ নভেম্বর রাতে ক্যানোলা লাগানো হাতের একটি ছবি পোস্ট করে ফারিয়া লেখেন, সার্জারি হয়ে গেল কিন্তু অ্যানেস্থেশিয়া ও ব্যথানাশক ওষুধ খেয়ে মাথা ঘোরা গেল না। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। বরাবরের মতো আমি কৃতজ্ঞ।

অপারেশনের আগে অধিকাংশ সময়েই নিশ্বাস নিতে কষ্ট হতো ফারিয়ার। ভারতে ডাক্তার দেখানোর পর তিনি জানতে পারেন, নাকের জটিল রোগে আক্রান্ত হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ফারিয়া জানিয়েছেন, প্রায় এক বছর ধরে খেয়াল করছিলাম, শ্বাস নিতে আমার অনেক কষ্ট হচ্ছে। এ জন্য আমি অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। কিন্তু ভারতে ডাক্তার দেখানোর পর নিশ্চিত হলাম, আমার সমস্যাটা আসলে কার্ডিয়াক নয়, নাকে। আমার নাকে একটা বাঁকা হাড় আছে, আর সেটি দিন দিন আরও বেঁকে যাচ্ছে।

চিকিৎসকরা বলেছেন, হাড়টি কেটে ফেললে আমি সুস্থ হয়ে যাব, ইনশাআল্লাহ। অতঃপর অপারেশনের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

সুস্থ হয়ে দেশে ফিরেছেন শবনম ফারিয়া

আপডেট টাইম : ১২:৫৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২