ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

যুক্তরাষ্ট্রের ৭০টি সিনেমা হলে বাংলাদেশের ‘পরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের দর্শকদের মুগ্ধ করে এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘পরান’ সিনেমা। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যের ৭০টি সিনেমা হলে দেখা যাবে সিনেমাটি।

এ বছরের ব্যবসাসফল ছবির তালিকায় উঠে এসেছে সিনেমাটি। শুধু তাই নয়, এই সিনেমার ‘চলো নিরালায়’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছে। সিনেমার এমন সফলতায় দারুণ খুশি ‘পরান’ ছবির কলাকুশলীরা।

‘পরান’ দেখা যাবে যুক্তরাস্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেন্সিলভেনিয়া, কানেটিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া,ফ্লোরিডা, টেক্সাস, আলাবামা, লুসিয়ানা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, ওকলাহোমা, মিশিগান, ইলিয়ন, কলোরাডো, মিসোরি, কানসাস, ইউটাহ, অরেগন, ওয়াশিংটন, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়ার প্রেক্ষাগৃহে ।

যুক্তরাষ্ট্রে ‘পরান’ ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, পরান ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। ছবিটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।

বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন, পরান সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ দেখে আমরা মুগ্ধ। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। সবাইকে ছবিটি দেখার জন্য অনুরোধ করছি।

‘পরাণ’ ছবিতে  শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৭০টি সিনেমা হলে বাংলাদেশের ‘পরান

আপডেট টাইম : ০৯:৩৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২