ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

অভিনয়ে ফিরলেন শবনম ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ দেড়মাস পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। বেশকিছুদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এরপর সেমিস্টার ফাইনাল শুরু হয় সবকিছু মিলিয়ে অনেকদিন ধরেই লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন এই দেবী খ্যাত অভিনেত্রী।

আজ সোমবার ‘দাফন’ নামের একটি ওয়েব সিরিজের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ালেন শবনম ফারিয়া।

সোমবার দুপুরে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে ফারিয়া বলেন, ‘প্রায় দেড় মাস ধরে শুটিং থেকে দূরে ছিলাম। ঈদের কাজও করা হয়নি। শারীরিকভাবে আমি সুস্থ ছিলাম না, কিছু জটিলতা ছিল সেসব থেকে আল্লাহর রহমতে এখন পরিত্রাণ পেয়েছি। ’

শবনম ফারিয়া রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ছেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণেও ব্যস্ত সময় কেটেছে। ফারিয়া বলেন, ‘শারীরিক জটিলতা থেকে সুস্থ হলেও সেমিস্টার ফাইনাল ছিল। কাল (রবিবার) ফাইনাল শেষ হয়েছে। তাই অভিনয়ে ফিরলাম। সকলের দোয়া চাই। ’

বর্তমানে দাফন নামে যে ওয়েব সিরিজটি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ফারিয়া সেটির নির্মাতা কৌশিক শংকর। সিরিজের একটি অংশের শুটিং সম্পন্ন হয়েছে কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে। এখন রাজধানীর মিরপুর এলাকায় শুটিং হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

অভিনয়ে ফিরলেন শবনম ফারিয়া

আপডেট টাইম : ০৫:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২