ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষের মতো হওয়া?’, প্রশ্ন শুভশ্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ কয়েক দিন পর বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। পুজো উৎসব মানেই পেটপুজো ও সিনেমা দেখা। সেই মতো প্রতিবছরই পুজো উপলক্ষে টালিউডে মুক্তি পায় একাধিক সিনেমা। এ বছরও মুক্তি পেতে চলেছে একাধিক ছবি, তার মধ্যে অন্যতম পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘বৌদি ক্যান্টিন’।

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তী।

শনিবার সামনে এল ছবির টিজার। টিজার পোস্ট করে পরিচালক পরমব্রত লিখেছেন, ‘এবার পুজোয় পেটপুজো করতে বৌদি ক্যান্টিনে যাওয়া মাস্ট! ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে ভুরিভোজ করা যাক’! টিজারেই উঠে এসেছে এক ছাপোষা মধ্যবিত্ত পরিবারের মেয়ের স্বপ্নপূরণের গল্প।

ছবির মুখ্য চরিত্র শুভশ্রী, পেশায় শিক্ষিকা হলেও তিনি রান্না করতে ভালোবাসেন। তার হাতের জাদুতে মজে পরিবার থেকে শুরু করে তার স্বামীর অফিসের সহকর্মীরা। তিনি রান্নাকেই নিজের পেশা করতে চান আর সেই ইচ্ছে সে বাস্তবের রূপ দিতে তৈরি করেন এক ক্যান্টিন।

এই গল্পের আড়ালেই রয়েছে স্বামী স্ত্রীর মান অভিমানের কাহিনী, রয়েছে পুরুষশাসিত সমাজে এক মেয়ের নিজের পরিচয় তৈরি করার সংগ্রাম। ‘মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষের মতো হওয়া?’, শুভশ্রীর মুখে এই সংলাপ ইতোমধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়া।

বৌদি ক্যান্টিন ছবির অনুপ্রেরণা কলকাতার মেয়ে, শেফ আসমা খান। কলকাতা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে লন্ডনে সে এখন একাধিক রেস্তরাঁর মালিক। সেই চরিত্রের অনুপ্রেরণাতেই তৈরি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার স্বামীর চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, শাশুড়ির চরিত্রে অভিনয় করবেন অনুসূয়া মজুমদার। এছাড়াও এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। বৌদি ক্যান্টিনের গল্প লিখেছেন অরিত্র সেন। চিত্রনাট্য সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ ও সাম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। সংলাপ লিখেছেন সাম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন পরমব্রত নিজে। এই পুজোয় মুক্তি পেতে চলেছে ‘বৌদি ক্যান্টিন’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষের মতো হওয়া?’, প্রশ্ন শুভশ্রীর

আপডেট টাইম : ০৯:১৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২