ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সোশ্যাল মিডিয়া অশিক্ষিতদের চায়ের দোকান : নচিকেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে বারবারই বাঁধছে বিতর্ক। কিছুদিন আগে সঙ্গীতশিল্পী রূপঙ্করের একটি ভিডিও ঘিরেও তোলপাড় হয়। অভিযোগ উঠছে, সোশ্যাল মিডিয়ায় নিজেদের সীমা-পরিসীমা ভুলে যাচ্ছেন নেটিজেনদের একাংশ। বাক স্বাধীনতার কথা বলতে গিয়ে কেউ কেউ শালীনতা কিংবা এখতিয়ারের হিসাব গুলিয়ে ফেলছেন।

কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগে আলোচিত-সমালোচিত ইউটিউবার রোদ্দূর রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরবঙ্গে কাজের ফাঁকে এই সোশ্যাল মিডিয়া নিয়ে সুর চড়ালেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। স্বভাবসিদ্ধ ভঙ্গীতে নচিকেতার খোঁচা, ‘সোশ্যাল মিডিয়া অশিক্ষিতদের চায়ের দোকান।’ অন্যদিকে রোদ্দূর রায়কে নিয়ে প্রশ্ন উঠতে নচিকেতা জানান, তিনি চেনেন না। তাই এ নিয়ে কোনো বক্তব্যও নেই।

কাজের ফাঁকে পাহাড় ঘুরতে গিয়েছেন নচিকেতা। কলকাতা ফেরার আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই সোশ্যাল মিডিয়া এবং সাম্প্রতিক একের পর বিতর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হলে নচিকেতার জবাব, ‘এ নিয়ে আমি খুব বেশি কিছু বলব না। কারণ আমার একটা ক্যাবলা ফোন (ফিচার ফোন) রয়েছে। ফলে সোশ্যাল মিডিয়ায় আমার থাকা হয় না। সোশ্যাল মিডিয়া একটা অশিক্ষিতদের চায়ের দোকানের মতো। সেটা নিয়ে মন্তব্য করার কোনো মানে হয় না। সেভাবে দেখতে গেলে আমি খুব আনসোশ্যাল।’

একইসঙ্গে রোদ্দূর রায়ের প্রসঙ্গ উঠতে নচিকেতার বক্তব্য, ‘আমি ভদ্রলোককে চিনি না। সুতরাং তার সম্পর্কে আমি কী বা মন্তব্য করব। কী বলেছে না বলেছে সেটাও খুব ভালো করে জানি না। যদি কিছু হয় আইন আইনের পথেই হাঁটবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

সোশ্যাল মিডিয়া অশিক্ষিতদের চায়ের দোকান : নচিকেতা

আপডেট টাইম : ১০:৪৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২