ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

পাঞ্জাবি গায়ক সিধুর হত্যাকারী শনাক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও র‍্যাপার সিধু মুসেওয়ালার হত্যাকারীকে শনাক্ত করেছেন দেশটির পুলিশ। সন্দেহের তালিকায় থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই তাকে হত্যা করেছে বলা জানানো হয়েছে।

দিল্লি পুলিশের স্পেশাল এসপির বলেন, ‘এই হত্যার মূল কাণ্ডারি লরেন্স বিষ্ণোই। যারা সেদিন গুলি করেছিল সিধুকে হত্যা করার জন্য, তাদের এক জনের এক ঘনিষ্ঠকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নিয়েছে মহারাষ্ট্র পুলিশ। যদিও সে এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত নয়। ’

গত ২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় প্রকাশ্য দিবালোকে সিধুকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এদিন সকালে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে পাঞ্জাবের মনসায় যাওয়ার সময় বন্দুকধারীদের হামলার শিকার হন সিধু।

গত এক বছর ধরে লরেন্স বিষ্ণোই দিল্লির তিহাড় জেলে বন্দি। দিল্লি, রাজস্থান এবং পাঞ্জাবে বিষ্ণোইয়ের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় কানাডার বাসিন্দা গ্যাংস্টার গোল্ডি ব্রার জড়িত বলেও জানিয়েছে পুলিশ।

২০২২ সালের পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন সিধু। আম আদমি পার্টির প্রার্থীর কাছে ৬৩ হাজারের কাছাকাছি ভোটে পরাজিত হন তিনি। হেরে যাওয়ার পর আম আদমি পার্টির ভোটদাতাদের তিনি ‘বিশ্বাসঘাতক’ বলে দাবি করে গান বাঁধেন।

পাঞ্জাবের তুমুল জনপ্রিয় গায়ক শুভদীপ সিং সিধু সবার কাছে সিধু মুসেওয়ালা নামেই পরিচিত ছিলেন। তিনি একাধারে গায়ক, গীতিকার, র‌্যাপার এবং অভিনেতা ছিলেন। তবে এর আগে নানা কারণে বিতর্কের মুখে পড়েছিলেন এই গায়ক।

এদিকে, একই চক্রই বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি দিয়েছে বলে ধারণা করা হয়েছে। এটি নিয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

পাঞ্জাবি গায়ক সিধুর হত্যাকারী শনাক্ত

আপডেট টাইম : ১০:৪৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২