ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বলিউড ছাড়ছেন নার্গিস ফাখরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ রণবীর কাপুরের হাত ধরে ২০১১ সালে রোমান্টিক ঘরানার সিনেমার মধ্য দিয়ে বলিউডে কাজ করা শুরু করেন নার্গিস ফাখরি। প্রথম সিনেমার মধ্য দিয়েই দর্শকদের নজরে আসে নার্গিসের অভিনয়। এভাবেই বলিউড যাত্রা শুরু। এবার বলিউড ছাড়ছেন অভিনেত্রী নার্গিস ফাখরি।

হতাশা থেকেই তার এ সিদ্ধান্ত বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত  করতে পারেননি তিনি। অভিনেত্রী হওয়ার সেই লড়াই নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন অতীতে। এবার নার্গিস জানালেন তিনি অভিনয় থেকে বিরতি নিতে চান।

তার এমন সিদ্বান্তের পর উঠে এসেছিল অনেক প্রশ্ন ও বিতর্ক। এবার নিজেই জানালেন বলিউড ছাড়ার কারণ। তিনি বলেন, টানা ১১ বছর ধরে বলিউডে কাজ করছি। কিন্তু এত পরিশ্রম করে কী লাভ যদি পরিবার ও নিজেকে সময় না দিতে পারি? তাই বলিউড থেকে আপাতত নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আগামীতে এমনও হতে পারে, আমি হয়তো আর কাজ পাব না। সিনেমার এই জগতে ফিরতেও সমস্যা হতে পারে। তার পরও নিজের এ সিদ্ধান্তে আমি খুশি। কারণ এখন আর অন্তত বলিউড তারকাদের সঙ্গে ইঁদুর দৌড়ে নামতে হবে না। কিন্তু বলিউড ছাড়লেও অভিনয়ের প্রতি যে ভালোবাসা সবসময় ছিল, তা অটুট থাকবে। যে কারণে ভবিষ্যতে হয়তো অভিনয়ে ফিরেও আসতে পারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

বলিউড ছাড়ছেন নার্গিস ফাখরি

আপডেট টাইম : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২