ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে যেতে যেতে জোভান-তিশার প্রেম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। আসন্ন ঈদ উপলক্ষে তারা হাজির হচ্ছেন বিশেষ নাটক ‘লাভ ট্রিপ’ নিয়ে। সোহাইল রহমানের রচনায় নাটকটির চিত্রনাট্য করেছেন মহিদুল মহিম ও সোহাইল রহমান। আর নির্মাণ করেছেন মহিদুল মহিম।

নাটকটির গল্পে দেখা যাবে, জোভান ও তিশা একই ট্রেনে চেপে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। পরিচয় নেই একে অপরের সঙ্গে। একটা সময় জোভান লক্ষ্য করেন, তিশা ট্রেনে বসে কাঁদছেন। পাশে গিয়ে কারণ জানতে চাইলে রেগে যান তিশা। এরপরই গল্পে বাঁক নেয় ভিন্ন দিকে!

সিএমভি’র ব্যানারে নির্মিত ‘লাভ ট্রিপ’ নাটকে জোভান অভিনয় করছেন মঈন চরিত্রে আর তানজিন তিশাকে পাওয়া যাবে সুরভী হিসাবে। যিনি প্রেমিকের টানে ঢাকা থেকে চট্টগ্রাম ছুটে যান।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা মহিম বলেন, ‘এটা ট্র্যাভেল ঘরানার লাভ স্টোরি। গল্পের নায়িকা ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা-মোবাইল সব খোয়ান। তার এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন সহযাত্রী নায়ক। এটা জাস্ট গল্পের শুরু। মাঝে ও শেষে অনেকগুলো বাঁক আছে এতে। মঈন ও সুরভী চরিত্রে জোভান-তিশা দারুণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস ঈদের অন্যতম রোমান্টিক নাটক হতে যাচ্ছে এটি।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানিয়েছেন, এবারের ঈদে এক্সক্লুসিভ আয়োজনে ‘লাভ ট্রিপ’ নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ট্রেনে যেতে যেতে জোভান-তিশার প্রেম

আপডেট টাইম : ০৩:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২