ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের সাত পর্বের নাটকে মোশাররফ-সারিকা সাবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আবারও নাটকে জুটি হলেন মোশাররফ করিম ও সারিকা সাবা। আসছে ঈদে ৭ পর্বের বিশেষ ধারাবাহিকে দেখা যাবে তাদের।

গোলাম রাব্বানীর রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটির নাম ‘হোয়াট ইজ লাভ’।

নির্মাতা জানান, সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে রোমান্টিক কমেডি গল্পের এই নাটকটির।

এ নাটকে বিদেশ ফেরত একজন প্রবাসীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। আর বিয়ে পাগল একজন নারীর চরিত্রে দেখা দেবেন সারিকা সাবা।

এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি ঈদের ৭ দিন প্রচারের কথা রয়েছে।

বিশেষ এই ঈদ ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, আহসান হাবিব নাসিম, রোবেনা রেজা জুঁই, মাইমুনা মম, শহিদুল্লাহ সবুজসহ অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঈদের সাত পর্বের নাটকে মোশাররফ-সারিকা সাবা

আপডেট টাইম : ০৬:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২