ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বার আমাকে মেরে ফেলা হয়েছিল: ফারদিন খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ২১২ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেতা ফারদিন খান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে দুই দফা গুজব ছড়ানো হয়েছিল। শুধু মুখে গুজব নয়, এনিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে ফলাও করে খবরও ছাপা হয়েছিল। যা নিয়ে ক্ষোভের শেষ নেই ফারদিন খানের।

সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারদিন খান নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘দুই বার আমাকে মেরে ফেলা হয়েছিল। দুবারই বলা হয়েছিল, আমি সড়ক দুর্ঘটনায় মারা গেছি।’

খবরটি সত্য বলে ধরে নিলে বিরাট সর্বনাশ হয়ে যেতে পারতো জানিয়ে ফারদিন বলেন, ‘এমন খবর দেখে আমি প্রচন্ড রেগে গিয়েছিলাম। ভয় পেয়েছিলাম যে, খবরটি যদি আমার মায়ের চোখে পড়ে, তাহলে তো তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়বেন। একই দশা হতে পারতো আমার স্ত্রীর।’

পত্রিকায় এমন খবর প্রকাশের পর অনেক অভিনেতা তাকে ফোন ও মেসেজ করেছিলেন বলে জানান ফারদিন খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার স্পষ্ট মনে আছে, অর্জুন রামপাল মেসেজ করে আমাকে জিজ্ঞেস করেছিলেন- আমি ঠিক আছি কি না? বুঝেছিলাম ও জানতে চাইছে, আমি বেঁচে আছি কি না?’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুই বার আমাকে মেরে ফেলা হয়েছিল: ফারদিন খান

আপডেট টাইম : ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২