ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী শহরে মুগ্ধ বুবলী দেখা করলেন মেয়রের সঙ্গে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ পদ্মাপারের রাজশাহী শহর দেখে মুগ্ধ অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। সাইফ চন্দনের পরিচালনায় ‘লোকাল’ নামের একটি চলচ্চিত্রে কাজের জন্য বুবলী এখন রাজশাহীতে অবস্থান করছেন। শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকচ্ছটা দেখে মুগ্ধ বুবলী দেখা করলেন নগরের মেয়রের সঙ্গে। জানালেন তার ভালো লাগা ও মুগ্ধতার কথা।

শনিবার রাজশাহীর নগর ভবনে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান বুবলী। এ সময় চলচ্চিত্র অভিনেতা আদর আজাদ, চলচ্চিত্র পরিচালক সাইফ চন্দন ও রাজশাহীর তরুণ চলচ্চিত্র অভিনেতা সামীর রুহানী সঙ্গে ছিলেন।

রাজশাহী সিটি করপোরেশনের ফেসবুকে জানানো হয়েছে, চলচ্চিত্র অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীসহ সকলেই রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, উন্নয়ন ও আলোকায়নের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, টাইগার মিডিয়ার প্রযোজনায় পরিচালক সাইফ চন্দনের পরিচালনায় ‘লোকাল’ নামে একটি সিনেমার শুটিং করতে রাজশাহীতে গেছেন শবনম ইয়াসমিন বুবলী ও চলচ্চিত্র অভিনেতা আদর আজাদ, চলচ্চিত্র পরিচালক সাইফ চন্দনসহ অন্য অভিনয়শিল্পীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজশাহী শহরে মুগ্ধ বুবলী দেখা করলেন মেয়রের সঙ্গে

আপডেট টাইম : ০৫:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২