ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সানি লিওনের ঢাকা সফর: যে দাবি তুলে হুমকি দিল ইসলামী ছাত্র খেলাফত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের অভিনেত্রী সানি লিওনকে বাংলাদেশে আমন্ত্রণকারী গান বাংলা টিভির মালিক কৌশিক হোসেন তাপসকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মু. আবুল হাসিম শাহী ও সেক্রেটারি জেনারেল মু. মুহিউদ্দিন ঢাকুবী এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, কৌশিক হোসেন তাপস দেশে বিজাতীয় অপসংস্কৃতি ও বেহায়াপনা আমদানি করে মুসলমানদের ঈমান আকিদা ও যুবসমাজের চরিত্র ধ্বংস করতে ওঠে-পড়ে লেগেছেন। এরই অংশ হিসেবে তিনি সানি লিওনের বাংলাদেশ সফরের ভিসা বাতিলের সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাকে বাংলাদেশে এনে পারিবারিক অনুষ্ঠানে নাচ-গান করিয়েছেন। সেই অনুষ্ঠানের অশ্লীল ভিডিও ক্লিপস ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিভাবকরা তাদের সন্তানদের নৈতিক অবক্ষয় নিয়ে চিন্তিত ও গভীরভাবে উদ্বিগ্ন।

বিবৃতিতে এই দুই ছাত্র নেতা বলেন, ওলি-আওলিয়ার পুণ্যভূমি বাংলাদেশে ঈমান বিধ্বংসী তাপসের লাগাম টেনে ধরতে হবে। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে সানি লিওনকে বাংলাদেশে আনার দুঃসাহস পেলেন, তার খুঁটির জোর কোথায়, কীভাবে তিনি এত অর্থবিত্তের মালিক হলেন- তাও খুঁজে বের করতে হবে। বাংলা গানের নামে বিজাতীয় অপসংস্কৃতি আমদানি ও অশ্লীল গান প্রচারের কারণে গান বাংলা টিভির নিবন্ধন বাতিল করতে হবে।

বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল দেশের ধর্মপ্রাণ তাওহিদি জনতাকে গান বাংলা টিভি ও এর কর্ণধার কৌশিক হোসেন তাপসের ইসলামবিরোধী তৎপরতা বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সানি লিওনের ঢাকা সফর: যে দাবি তুলে হুমকি দিল ইসলামী ছাত্র খেলাফত

আপডেট টাইম : ০৮:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২