ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্টিতে আঁটসাঁট পোশাক পরে বিতর্কে কাজল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ একটি ভবন থেকে বেরিয়ে আসছেন বলিউড অভিনেত্রী কাজল। তার পরনে কালো রঙের অফ-শোলডার পোশাক। আঁটসাঁট এই পোশাকের সঙ্গে মানানসই হিল পরে হেঁটে যাচ্ছেন তিনি। ক্যামেরার ঝলকানি পেরিয়ে কাজল তার গাড়িতে গিয়ে উঠেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া একটি ভিডিওতে কাজলকে এমন লুকে দেখা যায়।

কাজলের এই ভিডিও নিয়ে অন্তর্জালে জোর জল্পনা চলছে। কারণ নেটিজেনদের একটি অংশ কাজলকে কটাক্ষ করে মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘কাজল একজন তারকা অভিনেত্রী। তার বাড়িতে বড় আয়না থাকে উচিত। যা খুশি পরে বেরিয়ে পড়লেই হলো।’ পাশাপাশি এই নেটিজেন আরো লিখেন, ‘এটি কোনো বডি শেমিং নয়।’ এ ভিডিওতে কাজলকে বেশ মোটা দেখাচ্ছে, এ নিয়েও কটাক্ষা করেছেন অনেকে।

এখানেই থামেননি নেটিজেনরা, বরং আঁটসাঁট পোশাকে কাজলকে দেখে মনে করছেন, তিনি প্রেগন্যান্ট। এ নিয়েও দুই পক্ষে চলছে বিতর্ক। তবে অনেকের চোখেই এই ধরনের মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ। অভিনেত্রীর বহু অনুরাগী কাজলের পাশে দাঁড়িয়েছেন। একদিকে যেমন কাজলের শরীর এবং ওজন নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য জমা পড়তে থাকে, তেমনই অন্যদিকে অনুরাগীরা বলছেন—কাজল যা পরেছেন, বেশ করেছেন।

পিংক ভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৭ মার্চ অপূর্ব মেহতার জন্মদিন ছিল। এ উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন তিনি। তাতে আমন্ত্রিত অতিথি হিসেবে এই পোশাকে হাজির হন কাজল। সেই পার্টি থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পার্টিতে আঁটসাঁট পোশাক পরে বিতর্কে কাজল

আপডেট টাইম : ০২:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২