ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় সাপ পেঁচিয়ে কী বোঝাতে চান স্পর্শিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ২৩৯ বার

গলায় সাপ পেঁচিয়ে কী বুঝাতে চান স্পর্শিয়া

হাওর বার্তা ডেস্কঃ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার গলায় প্যাঁচানো বিশাল গোখরা সাপ! সেটি আবার ফনা তুলে তাকিয়ে আছে। এমন দৃশ্য দেখলে যে কারও গা শিওরে উঠবে। কিন্তু স্পর্শিয়া মোটেও বিচলিত নন। তিনি দিব্যি হাসি মুখে সাপটিকে গলায় পেঁচিয়ে রেখেছেন।

শনিবার (১২ মার্চ) নিজের ফেসবুক পেজে গলায় সাপ প্যাঁচানো দুটি ছবি পোস্ট করেছেন স্পর্শিয়া। কিন্তু গলায় সাপ পেঁচিয়ে কী বুঝাতে চান এই অভিনেত্রী? সেই উত্তর মিলল ছবি দুটির ক্যাপশনে।

স্পর্শিয়া লিখেছেন, ‘বাস্তবে কিছু মানুষ সাপের মতো।’

এ প্রসঙ্গে স্পর্শিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে, যাদের চারিত্রিক বৈশিষ্ট্য সাপের মতো। সুযোগ পেলেই ছোবল দেয়। নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, কেউ সাপকে বিরক্ত করলে, শান্তি নষ্ট করলে আক্রমণ করে। আর ইতিবাচকভাবে বলতে গেলে, সাপকে বিরক্ত করবেন না, সাপও আপনাকে কিছু বলবে না।’

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি দুটি ‘আইজ্যাক লিটন’ নামে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে তোলা বলে জানিয়েছেন স্পর্শিয়া। ওই সিরিজে সাপটি এই অভিনেত্রীর সহশিল্পী ছিল। গত মাসে ওয়েব সিরিজটির কাজ শেষ হয়েছে।

সাপকে একদমই ভয় পান না স্পর্শিয়া। তার ভাষ্য, ‘সাপকে খুব একটা ভয় করে না। তবে প্রথমে করত। এর আগেও সাপের সঙ্গে অনেক ছবি তুলেছি। তাই ভয় জিনিসটা চলে গেছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গলায় সাপ পেঁচিয়ে কী বোঝাতে চান স্পর্শিয়া

আপডেট টাইম : ১২:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২