ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনির রান্নার প্রশংসায় শাশুড়ি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির রান্নার প্রশংসা করেছেন স্বয়ং শাশুড়ি মা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবনের নানান বিষয় নিয়েও খবরের শিরোনাম হয়ে থাকেন নায়িকা পরীমনি।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বিনোদন কেন্দ্রে পরীমনি ও শরিফুল রাজ অভিনীত প্রথম সিনেমা ‘গুণিন’র জমকালো প্রিমিয়ারের আয়োজন করা হয়। যে সিনেমায় কাজ করতে গিয়েই প্রেম, বিয়ে এবং সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন রাজ-পরী। অনুষ্ঠানে বর-কনে সেজে হাজির হয়েছিলেন এই দম্পতি। সঙ্গে ছিলেন রাজের মা জাহানারা বেগম এবং পরীমনির নানা শামসুল হক।

প্রিমিয়ার শেষে ফটোসেশন পর্বে পুত্রবধূ পরীমনিকে প্রশংসায় ভাসান শাশুড়ি জাহানারা বেগম। তিনি জানান, পরীমনি তাকে রান্না করে খাওয়ান এবং এই অভিনেত্রীর হাতের গরুর মাংস ও চিংড়ি মাছ তার অনেক প্রিয়।

পরীমনির শাশুড়ি জাহানারা বেগম বলেন, আমার পুত্রবধূ (পরীমনি) আমাকে নিজের হাতে রান্না করে খাওয়ায়, অনেক মায়া-মহব্বত করে। আমাকে আম্মু বলে ডাক দেয়, আদর-যত্ন করে আবার অনেক খেয়ালও রাখে। এক কথায় সে অনেক ভালো। আমিও তার অনেক খেয়াল রাখি।

প্রিমিয়ারে পরীমণি, শরিফুল রাজ ছাড়াও উপস্থিত ছিলেন- অভিনেতা ইরেশ যাকের, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম ও চরকি’র প্রধান নির্বাহী রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পরীমনির রান্নার প্রশংসায় শাশুড়ি

আপডেট টাইম : ১০:০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২