ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক-সাবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডে এ মুহূর্তে আলোচনার বিষয় হচ্ছে হৃতিক রোশন ও সাবা আজাদের প্রেমের খবর। সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্যাফেতে একসঙ্গে দেখা যায় তাদের। একে অপরের হাত ধরে ক্যাফে থেকে বাইরে আসতেই তাদের নিয়ে শুরু হয় গুঞ্জন।

এর পর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হৃতিকের বাড়িতে তার পরিবারের সঙ্গেও দেখা যায় সাবাকে। তা হলে কী শিগগিরই বিয়ে করতে চলেছেন তারা? তাদের কাছের এক বন্ধু ফাঁস করলেন খবর।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে— মডেল, অভিনেতা, গায়িকা সাবা আজাদের সঙ্গে প্রেমের সম্পর্ক যেমন স্বীকার করেননি হৃতিক, সে রকমই এই সম্পর্ক অস্বীকারও করেননি তিনি। ফারহান আখতারের বিয়ের পরই এখন শোনা যাচ্ছে এই জুটির বিয়ের খবর। বন্ধুকে দেখে বিয়ের পিঁড়িতে বসার শখ জেগেছে হৃতিকের।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবার গানের পাশাপাশি তার সৌন্দর্যে মজেছেন অভিনেতা। সাবার সব ইনস্টাগ্রাম পোস্টেই কমেন্ট করতে দেখা যায় হৃতিককে। শুধু হৃতিক নয়, তার সাবেক স্ত্রী সুজানাকেও দেখা গেছে সাবার প্রশংসা করতে। এমনকি হৃতিক সুজানার দুই ছেলে রেহান ও হৃদানের সঙ্গেও ভালো সম্পর্ক সাবার।

সম্প্রতি তাদের এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, সাবা ও হৃতিক একে অপরের প্রেমে পড়েছেন। হৃতিকের পরিবারও সাবাকে পছন্দ করে। এমনকি হৃতিকের মতো তার পরিবারও সাবার গানের ভক্ত। কয়েক দিন আগে ব্রাঞ্চে হৃতিকের বাড়ি গিয়েছিলেন সাবা। সেখানে গিয়ে গান ও জিভিংয়ের সেশন করেন সাবা, যা খুবই এনজয় করেছে গোটা পরিবার। সাবা ও হৃতিক সম্পর্কেই রয়েছেন কিন্তু সেই সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার কোনো তাড়া তাদের নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক-সাবা

আপডেট টাইম : ০২:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২