ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজের হাত ধরে পালকিতে চড়ে গুণিন বাড়িতে এলেন পরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বামী অভিনেতা শরিফুল রাজের পালকিতে চড়ে গুণিন বাড়িতে বধূবেশে হাজির হলেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি।

‘গুণিন’ মূলত একটি সিনেমার নাম।

‘গুণিন’ সিনেমার সেটে রাজ ও পরীমনির প্রেম। এরপর মাত্র সাত দিনের মাথায় অতি গোপনে গেল বছরের ১৭ অক্টোবর বিয়েও সেরেছেন নিজেরা! এরপর তাদের দুই পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন সেরেছিলেন তারা।

শুক্রবার (১১ মার্চ ) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত চরকি অরিজিনালের সিনেমা ‘গুণিন’। সিনেমাটিতে মুক্তির আগে বুধবার (০৯ মার্চ) রাজধানীর শেফস ঠেইল কোর্টসাইড (১০০ ফিট) মাদানী এভিনিউে প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়।

এই প্রিমিয়ার শোয়ের নাম শিরোনাম রাখা হয় রাজ ও পরীমনির সিনেমার চরিত্র ‘গুণিন বাড়ির রমিজ-রাবেয়ার বিয়ে’। মূলত এই আয়োজনেই বর-কনের বেশে হাজির হন রাজ ও পরীমনি। যেখানে রাজে পালকিতে চড়ে অনুষ্ঠানের মঞ্চে হাজির হন পরীমনি।

‘গুণিন’ সিনেমার গল্প নেওয়া হয়েছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প থেকে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজের হাত ধরে পালকিতে চড়ে গুণিন বাড়িতে এলেন পরী

আপডেট টাইম : ০৮:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২